Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 26 অগস্ট 2023

Ajker Rashifal: শনিবার, ২৬ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 26 August 2023

আজকের মেষ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন। কিছু সহকর্মী আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে নিজের মেজাজ হারাবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার স্নেহ ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

আপনার কথাবার্তা সংযত রাখুন। অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না, অন্যথায় কাজে ভুল হতে পারে। আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: ভোর ৪টা থেকে সকাল ৮টা ৫৫

আজকের মিথুন রাশিফল

আপনি যদি কয়েকদিন ধরে কোনও কিছু নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজ আপনার সমস্যার সমাধান হবে। আপনার কারুর সঙ্গে মনের কথা শেয়ার করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের কর্কট রাশিফল

ব্যবসায়ীরা খুব সাবধানে কথাবার্তা বলুন, অন্যথায় আপনার কাজে ব্যাঘাত ঘটতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের সিংহ রাশিফল

ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও পরিকল্পনা আজ আবার শুরু হতে পারে। চাকুরিজীবীরা ভাল সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আপনাদের মধ্যে ভালোবাসা আরও গভীর হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। তবে অতিরিক্ত খরচ করবেন না। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। আজকের দিনটি আপনার খুব ভাল কাটবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের কন্যা রাশিফল

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। গুরুজনদের সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখুন। আপনার খারাপ আচরণ তাদের মনে আঘাত করতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন ব্যায়াম করতে হবে এবং সময়মতো খাওয়ার অভ্যাস করতে হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে ৮টা ০৫

আজকের তুলা রাশিফল

শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বড় প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃশ্চিক রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ব্যবসায়ীদের কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক যাবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের ধনু রাশিফল

সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়বে। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল যাবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৮টা ১৫

আজকের মকর রাশিফল

বাড়ির পরিবেশের উন্নতি হবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ভাল সময় কাটাবেন। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীরা আজ কোনও সুযোগ পাবেন। চাকুরিজীবীদের তাদের পছন্দসই জায়গায় ট্রান্সফার হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার প্রিয়জন আপনার জন্য বিশেষ কিছু করতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০

আজকের মীন রাশিফল

খরচ কমাতে হবে। আজ তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনও লেনদেন করবেন না। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। অফিসে কোনও কাজ বাকি থাকলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। অবহেলা করলে আপনারই ক্ষতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে গভীর রাত পর্যন্ত জেগে থাকা এড়িয়ে চলতে হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, August 26, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion