Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? জানতে দেখুন ২৬ অগস্টের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি খুব ভাল থাকবে না। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

বৃষ রাশি
সিঙ্গেল জাতকদের জন্য আজ বিবাহের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনি আপনার মনের মতো জীবনসঙ্গী পাবেন। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি তেমন ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়বে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথা বলুন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা ২০

মিথুন রাশি
চাকুরিজীবীদের উপর মুলতুবি কাজের বোঝা বাড়তে পারে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব অসন্তুষ্ট থাকবেন। ব্যবসায়ীরা বড় লাভের জন্য শর্টকাট রুট অনুসরণ করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

কর্কট রাশি
যে সকল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করছেন, আজ তাঁরা সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদেরকে অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার উপর কাজের চাপ বেশি হতে পারে। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। যাঁদের মাইগ্রেনের সমস্যা আছে, আজ তাঁদের খুব সাবধান হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

সিংহ রাশি
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে। অফিসে আজ কাজের চাপ হালকা হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

কন্যা রাশি
বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। চাকুরিজীবীরা তাঁদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া আপনার কোনও কাজ আজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৯টা ১৫

তুলা রাশি
বাড়ির পরিবেশ শান্ত থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। চাকুরিজীবীদের কর্মজীবন নতুন দিকে অগ্রসর হবে। ব্যবসায়ীরা আজ নতুন চুক্তি করার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি
চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। হঠাৎ আপনার কাজ মাঝপথে আটকে যাওয়ায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। হাঁপানি রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫

ধনু রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে। সকালে কোনও ভাল খবর পেয়ে আপনার মন খুব খুশি হবে। অফিসে আপনি আপনার কঠোর পরিশ্রমের জোরে উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে পারবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি বাড়ির সাজসজ্জায় কিছু পরিবর্তন করার পরিকল্পনা করতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মকর রাশি
শিক্ষার্থীদের পড়ালেখায় আসা বাধা-বিপত্তি আজ দূর হবে। পড়াশুনায় মন বসবে এবং আপনি আপনার শিক্ষকদের সাপোর্টও পাবেন। আজ খরচ বাড়তে পারে। এছাড়া, আজ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনি প্রতিকূল সময়ে তাঁর সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

কুম্ভ রাশি
আজ আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনি আজ খুব খুশি থাকবেন। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। আজ আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন। চাকুরিজীবীদের বদলি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ বাড়িতে অতিথি আসতে পারে। আজ আপনার ইনফেকশন বা অ্যালার্জি হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
আজ অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে। আজ স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকেল ৪টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications