Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 26 এপ্রিল 2023
বুধবার, ২৬ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আজ আপনি নিজের জন্যও পর্যাপ্ত সময় পাবেন না। কাজের চাপের কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে রাত ৯টা ০৫
আজকের বৃষ রাশিফল
লভ লাইফ খুব ভালো কাটবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। আপনার টাকা কোথাও আটকে যেতে পারে। আজ আপনার গলার সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫
আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার ছোটোখাটো বিতর্ক হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। খরচ কম হতে পারে। আজ আপনি দাঁতের ব্যথায় ছটফট করবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০
আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনার কর্মজীবনে নতুন মোড় আসবে। ছোটো ব্যবসায়ীরা আজ ভালো লাভ করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৫৫
আজকের সিংহ রাশিফল
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার কোনও কাজ আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকদিন পর নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুঢ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা ৩০
আজকের কন্যা রাশিফল
যারা অনলাইনে ব্যবসা করছেন, তারা ভালো লাভ করবেন। আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। যারা বেসরকারি চাকরি করছেন, তারাও তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
আজ আপনি আপনার সন্তানকে শিক্ষা নিয়ে চিন্তিত থাকবেন। অফিসের পরিবেশ ভালো থাকবে। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। এর পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতাও পাবেন। ব্যবসায়ীদের আজ যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
চাকুরিজীবীদের অফিসে খুব সতর্ক থাকতে হবে। আজ আপনি অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। প্রয়োজনের চেয়ে বেশি কাউকে বিশ্বাস না করাই ভালো। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারেন। আপনি আপনার ব্যবসায়িক পরিকল্পনায় কিছু পরিবর্তনও করতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অর্থ সংক্রান্ত কোনও কাজ করার জন্য দিনটি উপযুক্ত নয়।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ২৫
আজকের ধনু রাশিফল
আপনি ধর্মীয় কাজে খুব আগ্রহী হবেন এবং আজ আপনি বাড়িতে ভজন-কীর্তন ও পূজাপাঠের আয়োজন করতে পারেন। যারা চাকরি খুঁজছেন, তারা আজ ভালো অফার পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা
আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। আপনাকে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। অফিসে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করুন। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঝগড়া-ঝামেলা করবেন না। ব্যবসায়ীদের বড় ক্ষতি হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: হালকা হলুদ
শুঢ সংখ্যা: ৯
শুভ সময়: ভোর ৪টা ৪০ থেকে দুপুর ৩টা
আজকের কুম্ভ রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ২টা
আজকের মীন রাশিফল
আপনাকে বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝগড়া-ঝামেলা থেকে দূরে থাকুন, নইলে আপনার সারাটা দিন নষ্ট হয়ে যেতে পারে। অফিসের বস আপনার কাজের পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ আপনি বড় ক্লায়েন্টদের সঙ্গে ডিল করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের স্নেহ ও সহযোগিতা পাবেন। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহল সেবন একেবারে বন্ধ করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications