Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 25 অক্টোবর 2023

Ajker Rashifal, 25 October 2023: বুধবার, ২৫ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 25 October 2023

আজকের মেষ রাশিফল

পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আজ আপনার বাবা-মা আপনার উপর খুব অসন্তুষ্ট হবেন। আজ খরচ বাড়বে। কর্মক্ষেত্রে কাজে দেরি করলে সমস্যায় পড়তে পারেন। আজ আপনার বস আপনাকে দেওয়া কোনও দায়িত্ব ফিরিয়ে নিতে পারেন। যে কারণে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের বৃষ রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। চাকুরিজীবীরা উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ও উন্নতি সম্ভব। সন্তানের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ করবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের মিথুন রাশিফল

কর্মক্ষেত্রে কোনও সমস্যার সম্মুখীন হলে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে খোলামেলা কথা বলুন। নীরব থাকা আপনার সমস্যা আরও বাড়াতে পারে। এতে আপনার কাজের উপরও নেতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। সন্তানদের শিক্ষার জন্য অর্থ ব্যয় হবে। জীবনসঙ্গীর সঙ্গে বড় ধরনের ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আপনার বাড়ির শান্তি বিঘ্নিত হবে। স্বাস্থ্য ভালো থাকবে না। বেশিক্ষণ খালি পেটে থাকবেন না।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৪টা ০৫ থেকে ৮টা ৫৫

আজকের কর্কট রাশিফল

বেকার জাতকরা চাকরি পেতে পারেন। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন। ব্যবসায়ীরা আজ বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। বাড়ির পরিবেশের উন্নতি হবে। আজ আপনি আপনার ভাই-বোনদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৩০

আজকের সিংহ রাশিফল

আজ আপনি এমন কোনও খবর পেতে পারেন, যা আপনাকে দুঃখ দেবে। অফিসে সহকর্মীদের বেশি বিশ্বাস করবেন না। বিশেষ করে বস যদি আপনাকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে তা নিয়ে কারুর সঙ্গে বেশি আলোচনা করবেন না। ব্যবসায় ভালো লাভ হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনি পরিবারের কারুর কাছ থেকে চমৎকার সারপ্রাইজ পেতে পারেন। ব্যয় কমান। আজ আপনার স্বাস্থ্য ঠিক থাকবে। তবে আপনাকে গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

আজকের কন্যা রাশিফল

এই রাশির শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো যাবে। পরীক্ষায় অসাধারণ সাফল্য পেতে পারেন বা পছন্দের কলেজে ভর্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। তবে আপনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। ব্যবসায়ীরা আজ হতাশ হবেন। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। যাঁরা লভ ম্যারেজ করতে চান, তাঁরা পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৮টা ২০

আজকের তুলা রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। শীঘ্রই আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। লভ লাইফ ভালো কাটবে না। ছোটোখাটো বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। অফিসে আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হবেন। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের বৃশ্চিক রাশিফল

আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আজ আর্থিক ক্ষতি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ না করলেই ভালো হবে। অফিসের কাজ সম্পন্ন করতে সমস্যার সম্মুখীন হতে পারেন। যে কারণে আপনার আত্মবিশ্বাস নষ্ট হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল

স্বাস্থ্য ঠিক থাকবে। ব্যবসায়ীরা যদি বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে আজ ভালো সুযোগ পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে, তবে অতিরিক্ত খরচ না করাই ভালো। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা

আজকের মকর রাশিফল

আজ বাবার স্বাস্থ্য দুর্বল থাকবে। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে ভালো আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের কোর্ট-কাছারির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে বিকেল ৪টে

আজকের কুম্ভ রাশিফল

আজ আপনার মধ্যে এনার্জির অভাব হবে। যা আপনার কাজেও সরাসরি প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে আপনার কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। সন্তানের শিক্ষার বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ৯টা

আজকের মীন রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ব্যবসায়ীরা যদি নতুন প্রকল্পে কাজ শুরু করতে চলেছেন বা পার্টনারশিপে কোনও কাজ করতে চান, তবে আজ তাতে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধি পাবে বা পছন্দসই জায়গায় বদলিও হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, October 25, 2023, 8:51 [IST]
X
Desktop Bottom Promotion