Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: শনিবার দিনটা কেমন কাটবে আপনার? দৈনিক রাশিফল 25 নভেম্বর 2023
Ajker Rashifal, 25 November 2023: শনিবার, ২৫ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক পরিস্থিতি নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। অর্থাভাবের কারণে, আপনি আপনার দৈনন্দিন খরচ মেটাতেও অনেক সমস্যার সম্মুখীন হবেন। আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বাড়বে। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুব অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃষ রাশিফল
বাড়িতে যদি কোনও বয়স্ক সদস্য থাকে, তবে আজ তিনি অসুস্থ হতে পারেন। অফিসের পরিবেশ ঠিক থাকবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা ঠিক থাকবে। আর্থিক লাভ হতে পারে। আজ বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টো ৩০ থেকে বিকেল ৪টে
আজকের মিথুন রাশিফল
অফিসে বস আপনার কাজের প্রশংসা করবেন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। আজ প্রচুর ব্যয় হতে পারে। আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন, তবে তা পরিশোধের চাপও বাড়তে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বাবা-মায়ের সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টে ১৫ থেকে ৭টা ১৫
আজকের কর্কট রাশিফল
ব্যবসায় ওঠানামা থাকবে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। নতুন চাকরি খোঁজার জন্য আজকের দিনটি উপযুক্ত। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। খরচ কমান। উদ্বেগ এবং ক্লান্তির কারণে আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১২টা ১০ থেকে দুপুর ৩টে ৩০
আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে ভালো ভাবে ভাবনা-চিন্তা না করে কোনও আর্থিক লেনদেন করবেন না। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক যাবে। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের পড়ালেখায় আসা বাধা দূর হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টো
আজকের কন্যা রাশিফল
অফিসে আপনার কোনও কাজ আগামীকাল পর্যন্ত স্থগিত রাখবেন না, তাহলে সমস্যায় পড়বেন। আজ আপনি আপনার বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকবেন। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের তুলা রাশিফল
আপনার সন্তান নতুন চাকরি পেতে পারে। যে কারণে আপনি তার জন্য খুব গর্বিত বোধ করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। আর্থিক লাভ হতে পারে। অফিসের কাজ মন দিয়ে করুন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যায় ভুগবেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা ২০ থেকে দুপুর ১২টা
আজকের বৃশ্চিক রাশিফল
আজ কোনও সুখবর পেতে পারেন। অফিসের কাজে মনোযোগ থাকবে। সময়মতো সব কাজ শেষ করতে সক্ষম হবেন। যে কারণে বস আপনার উপর খুব খুশি হবেন। ব্যবসায়ীরা আজ আদালতের দ্বারস্থ হতে পারেন। পরিবারের সাপোর্ট পাবেন। জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্য সমস্যা দূর হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের ধনু রাশিফল
চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। ট্রান্সফার হওয়ারও সম্ভাবনা রয়েছে। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা আজ ভালো ফল পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে। আজ কিছু নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগ হতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ২টো ৫০
আজকের মকর রাশিফল
আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা ব্যাহত হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখুন। যদি অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হয়ে থাকে, তবে আজ আপনার এই সমস্যার অবসান হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসের পরিবেশ ঠিক থাকবে না। বস আপনার উপর নজর রাখবেন। আজ আপনাকে কিছু অতিরিক্ত কাজ দেওয়া হতে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। আজ আপনার গলার কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ৬টা ৫০
আজকের কুম্ভ রাশিফল
কর্মক্ষেত্রে আপনার অবস্থান মজবুত হবে। ব্যবসায় ভালো লাভ হবে। বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার খরচ বাড়বে, তবে কোনও বড় সমস্যা হবে না। মা বা বাবার স্বাস্থ্য যদি কিছুদিন ধরে ভালো না থাকে, তবে আজ তাদের স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি তাঁদের সঙ্গে ভালো সময় কাটাবেন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা
আজকের মীন রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। আর্থিক বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। সময়ের সদ্ব্যবহার করুন। আজ আপনার ত্বকে কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
