Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 25 মার্চ 2023
শনিবার, ২৫ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ব্যবসায়ীদের কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কাজের চাপ বেশি থাকতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির কারুর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। মনটা খুব খুশি হবে। স্বাস্থ্য ঠিক রাখার জন্য, আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

আজকের বৃষ রাশিফল
নিজের গোপন বিষয়গুলো কারুর সঙ্গে শেয়ার না করাই ভালো। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। কর্মক্ষেত্রে বিতর্কে না জড়ানোই ভালো। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। বাবার স্বাস্থ্য ভালো থাকবে এবং তাঁর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মিথুন রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। চাকুরিজীবীদের অফিসে খুব সাবধানে থাকতে হবে। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৬টা ৫০

আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে না। সব কাজ সময়মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন, অন্যথায় আপনার অগ্রগতিতে বাধা পড়তে পারে। ব্যবসায়ীরা আজ পুরানো কোনও মামলা থেকে রেহাই পাবেন। আজ কিছু নতুন কৌশলও তৈরি করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা ২০

আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীদের আজ খুব পরিশ্রম করতে হতে পারে। বস আপনার পরিশ্রমের প্রশংসা করবেন। ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি বাড়ি মেরামত বা সাজসজ্জার জন্য কিছু অর্থ ব্যয় করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ২টা ৩০

আজকের কন্যা রাশিফল
শিক্ষার্থীরা আজ কিছু ভালো খবর পেতে পারেন। যারা উচ্চশিক্ষা লাভের জন্য চেষ্টা করছেন, তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ০৫

আজকের তুলা রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। স্বাস্থ্যের যত্ন নিন। ক্রমবর্ধমান কাজের চাপের কারণে আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে না। খরচ বাড়তে পারে। আজ বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে বেলা ১২টা

আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। চাকুরিজীবীরা আজ সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের আটকে থাকা কাজগুলিও সম্পন্ন হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা ৪৫ থেকে ১১টা

আজকের ধনু রাশিফল
অফিসের পরিবেশ ঠিক থাকবে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ বাড়তে পারে। ব্যবসায়ীদের আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় তারা প্রতারিত হতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ০৫

আজকের মকর রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আজ অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস আজ সবাইকে মুগ্ধ করবে। শীঘ্রই আপনি এর ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদের ভালো ভাবে ভাবনা-চিন্তা করে তবেই কোনও সিদ্ধান্ত নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল
নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আপনার আয়ও বাড়বে। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের মীন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি হতে পারে। এ ছাড়াও, আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications