Ajker Rashifal: আজ কার হাতে টাকা আসবে? কার ক্যারিয়ারে উন্নতি? দৈনিক রাশিফল 25 জুলাই 2023

Ajker Rashifal: মঙ্গলবার, ২৫ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal 25 July 2023

আজকের মেষ রাশিফল
কোর্ট-কাছারির মামলা থেকে রেহাই পাবেন। আজ আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো যাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃষ রাশিফল
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কম পরিশ্রমে ভালো অর্থ উপার্জন করতে পারেন। জীবনসঙ্গী আজ খুব ভালো মেজাজে থাকবেন। আজ অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

আজকের মিথুন রাশিফল
লভ লাইফ ভালো কাটবে। আজ আপনার সঙ্গী আপনাকে সুন্দর সারপ্রাইজ দিতে পারেন। আপনাদের মধ্যে ভালবাসা বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে কাজের প্রতি একটুও অবহেলা করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। আজ টাকা নিয়ে বাড়িতে বিতর্ক হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার প্রিয়জনের সাহায্যে কোনও গুরুতর ঘরোয়া সমস্যার সমাধান হতে পারে। অফিসে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের কন্যা রাশিফল
আজ আপনাকে আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে বিনিয়োগের জন্য বেশি তাড়াহুড়ো করবেন না। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে নতুন কাজ শুরু করুন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল
বাড়ির কারুর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে। অফিসের কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় আপনার সমস্যার দ্রুত সমাধান হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। মুলতবি কাজের চাপ বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। এই সময়ে আপনার প্রিয়জনের সঠিক যত্নের প্রয়োজন। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল
আজ পূজাপাঠে আপনার আগ্রহ বাড়বে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন। অফিসে বেশি সমালোচনা করবেন না। নিজের কাজে মনোনিবেশ করুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মকর রাশিফল
ঘরের পরিবেশ ভালো থাকবে। প্রিয়জনের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। বাবার কাছ থেকে উপহার পেতে পারেন। ক্যারিয়ার সংক্রান্ত প্রচেষ্টা সফল হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা

আজকের মীন রাশিফল
সন্তানের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। কোথাও ঘুরতে বা শপিং করতে যেতে পারেন। প্রেম-ভালোবাসার দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, July 25, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion