Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 25 জানুয়ারি 2024
Ajker Rashifal, 25 January 2024: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বেশি থাকবে। তবে ব্যস্ত রুটিন সত্ত্বেও, আপনি আপনার প্রিয়জনের জন্য সময় বের করতে পারবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে আপনার টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্যের প্রতি অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের বৃষ রাশিফল
পার্টনারশিপ ব্যবসায়ীদেরকে তাদের পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাদের মধ্যে মতবিরোধ হলে ব্যবসার উপর খারাপ প্রভাব পড়তে পারে। চাকুরিজীবীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা
আজকের মিথুন রাশিফল
আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। যে কারণে আপনি খুব খুশি হবেন। চাকুরিজীবীদের উন্নতি হবে। ব্যবসায় ভালো লাভ হবে। আপনাকে আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকার পরামর্শ দেখতে হবে। অর্থের দিক থেকে দিনটি ভালো যাবে। আজ আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। গুরুজনদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি তাঁদের মনে আঘাত দিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সিলভার
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে ৪টে ৩০
আজকের কর্কট রাশিফল
কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স উন্নত করতে হবে, অন্যথায় ক্যারিয়ারে উন্নতি হবে না। কঠোর পরিশ্রম করুন এবং আপনার সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বেআইনী কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ০৫
আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীদেরকে একসঙ্গে অনেক কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় কাজে অনেক ভুল হতে পারে। আপনার পারফরম্যান্স খারাপ হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিক যাবে। অর্থ সংক্রান্ত কাজ আটকে যেতে পারে। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। মানসিক চাপ এবং ক্লান্তির কারণে আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টে
আজকের কন্যা রাশিফল
এই রাশির ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। বড় ডিল হতে পারে। এতে ভালো আর্থিক লাভ হবে। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি হতে পারে। যাঁরা বিদেশে গিয়ে চাকরি করতে চান, তাঁরা আজ কোনও ভালো খবর পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০
আজকের তুলা রাশিফল
পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে অপ্রয়োজনীয় খরচ না করলেই ভালো হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। আপনার কিছু অসম্পূর্ণ কাজ, আজ সম্পন্ন হতে পারে। ব্যবসায়ীরা নতুন গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১২টা থেকে ২টো
আজকের বৃশ্চিক রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের সঙ্গে তীর্থ যাত্রায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আপনি ভালো ফল পাবেন। ব্যবসায়ীরা কোনও নতুন কাজ শুরু করার আগে মুলতুবি কাজগুলো সম্পূর্ণ করুন, অন্যথায় মার্কেটে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। আজ হঠাৎ বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৪টে ৩০ থেকে ৮টা ৫০
আজকের ধনু রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগের জন্য দিনটি অনুকূল। আজ আপনার পুরানো কোনও বিবাদের অবসান হতে পারে। যে কারণে আপনি স্বস্তি পাবেন। আজ আপনি গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্তও নিতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটা ভালো যাবে না। আপনাকে আপনার প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদেরকে অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মান করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ১০
আজকের কুম্ভ রাশিফল
সন্তানদের পড়ালেখা সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আজ আপনি আপনার সন্তানদের সঙ্গে ভালো সময় কাটাবেন। চাকুরিজীবীদের অফিসের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বেশি রসিকতা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বস আপনার উপর নজর রাখবেন। আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে গেলে তার ফল আপনাকে ভোগ করতে হতে পারে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা ২০
আজকের মীন রাশিফল
অফিসে বস আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। আজ তিনি আপনার প্রশংসা করবেন। আপনি আপনার বসের কাছ থেকে কিছু ভালো পরামর্শও পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। হাতে বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। যদি আপনার ব্যবসা প্রসারিত করতে চান বা পার্টনারশিপে কোনও কাজ শুরু করতে চান, তবে শীঘ্রই সাফল্য পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পিতা-মাতা আপনার উপর খুব খুশি হবেন। আজ আপনার জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৪টে ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
