Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 25 জানুয়ারি 2023
বুধবার ২৫ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল: ব্যবসায়ীরা সতর্ক থাকুন
ব্যবসায়ীদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার বিরোধীরা আপনার কাজে বাধা দিতে পারে। চাকুরিজীবীরা অফিসে খুব সক্রিয় থাকুন। কোনও কাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, তাহলে আপনার ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের বৃষ রাশিফল: চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা আজ ভালো সুযোগ পাবেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ২৫

আজকের মিথুন রাশিফল: ব্যবসায়ীরা নিজেদের পরিকল্পনাগুলি গোপন রাখুন
আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। অফিসে আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকলে তা সম্পূর্ণ করার চেষ্টা করুন, অন্যথায় আপনাকে দেওয়া দায়িত্ব ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীরা নিজেদের পরিকল্পনাগুলি গোপন রাখুন, অন্যথায় সমস্যা বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১১টা

আজকের কর্কট রাশিফল: চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে না
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। অফিসের পরিবেশ ভালো থাকবে না। কাজের চাপ বেশি থাকতে পারে। আজ বসেরও মেজাজ ভালো থাকবে না। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০

আজকের সিংহ রাশিফল: স্বাস্থ্য ভালো থাকবে না
আজকের দিনটি ভালো কাটবে না। অর্থ ও স্বাস্থ্য নিয়ে আপনি খুব চিন্তিত থাকবেন। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায়ীদের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা

আজকের কন্যা রাশিফল: ব্যবসায় ভালো লাভ হবে
জীবনসঙ্গীর সঙ্গে খুব রোমান্টিক সময় কাটাবেন। খরচ বাড়তে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। বসের কাছ থেকে কাজ সংক্রান্ত কিছু ভালো পরামর্শও পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। দীর্ঘক্ষণ খালি পেটে থাকবেন না, অন্যথায় শরীর খারাপ হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল: চাকুরিজীবীরা কঠোর পরিশ্রমের ভালো ফল পাবেন
ব্যবসায়ীদের আর্থিক ব্যাপারে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজ কঠোর পরিশ্রম করতে হবে। তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য সমস্যা দূর হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল: ব্যবসায় ভালো লাভ হবে
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তর্ক করবেন না, অন্যথায় আপনার ইমেজ নষ্ট হতে পারে। চাকরিও হারাতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না, নইলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

আজকের ধনু রাশিফল: বেকার জাতকরা চাকরি পেতে পারেন
লভ লাইফ ভালো কাটবে। বিবাহিতদের আজকের দিনটি ভালো কাটবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বেকার জাতকরা আজ চাকরি পেতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

আজকের মকর রাশিফল: আর্থিক অবস্থার উন্নতি হবে
পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের কোনও ডিল করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল: ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে না
চাকুরিজীবীদের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তারা চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনার সঞ্চিত মূলধন বৃদ্ধি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের মীন রাশিফল: আর্থিক অবস্থা ভালো থাকবে
স্বাস্থ্যের যত্ন নিন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, আজ তারা ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে টাকার ব্যাপারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বাড়ির কারুর স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে আজ আপনার উদ্বেগ বাড়তে পারে। আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications