Ajker Rashifal : কেমন কাটবে আজ সারাদিন? দেখুন ২৫ জানুয়ারির রাশিফল

আজ কোন রাশির জাতকরা সাফল্য লাভ করবে এবং কারা হতাশ হবে, জানতে দেখুন আজকের রাশিফল।

Ajker Rashifal : 25 January 2022

মেষ রাশি

মেষ রাশি

আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে না। ব্যয় বৃদ্ধি হতে পারে। এছাড়াও, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অর্থ সংক্রান্ত বিষয়ে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। জীবনসঙ্গীকে সময় দিন, এতে আপনাদের সম্পর্ক মজবুত হবে। লভ লাইফে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। বাড়িতে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

বৃষ রাশি

বৃষ রাশি

বিবাহিত জীবনে সুখ থাকবে। আপনাদের মধ্যে ভালোবাসা আরও বাড়বে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে। যদিও ব্যয় বৃদ্ধি হতে পারে, তবে কোনও বড় সমস্যা হবে না। শিক্ষার্থীদের আজকের দিনটি ভালো কাটবে না। পরিবারে সুখ-শান্তি থাকবে এবং পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনার খুব ভালোভাবে চিন্তা করা উচিত।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন সুখের হবে। জীবনসঙ্গীর থেকে মানসিক সাপোর্ট পাবেন। আর্থিক ক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে। ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন। আপনি যদি বেকার হন এবং দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাহলে আজ চাকরি পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৯টা ১৫

কর্কট রাশি

কর্কট রাশি

অফিসে যদি আপনি কাজে মনোনিবেশ না করেন, তাহলে আজ উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার ওপর রেগে যেতে পারেন এবং আপনাকে এর ফল ভোগ করতে হতে পারে। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিরা ভালো লাভ করতে পারেন। আর্থিক দিক ভালো কাটবে। আপনি অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

সিংহ রাশি

সিংহ রাশি

বাড়ির পরিস্থিতি প্রতিকূল থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। আজ খরচ কিছুটা বাড়তে পারে। আপনি আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারেন। খরচ নিয়ন্ত্রণ করা ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকুরিজীবীদের উপর আরও কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীদের আজ বড় কোনও ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। আপনি গলার সমস্যায় ভুগতে পারেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কন্যা রাশি

কন্যা রাশি

জীবনসঙ্গীর সহায়তায় আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি তাদের আশীর্বাদ পাবেন। কাজের চাপ আপনার স্ট্রেস বাড়াতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: হালকা লাল

শুভ সংখ্যা: ৪৫

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

তুলা রাশি

তুলা রাশি

বাড়ির পরিস্থিতি প্রতিকূল থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। আজ খরচ বাড়তে পারে। আপনি আপনার আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। ব্যবসায়ীদের আজ কোনও বড় ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। আপনি গলার সমস্যায় ভুগতে পারেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে ৭টা ২০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। বসের মেজাজ খারাপ থাকবে, তাই অলসতা ত্যাগ করুন এবং আপনার কাজে মনোনিবেশ করুন। সহকর্মীদের সঙ্গে গসিপ করা এড়িয়ে চলুন। ব্যবসায়ীরা খুব বেশি লাভ করতে পারবেন না। জীবনসঙ্গীকে নিয়ে অযথা সন্দেহ করবেন না, এতে আপনাদের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। লভ লাইফে প্রেম-ভালোবাসা থাকবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আর্থিক সমস্যার কারণে আজ অনেক নেতিবাচক চিন্তা আপনার মাথায় আসতে পারে। সুস্থ থাকতে, খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৩৬

শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে সন্ধ্যা ৭টা

ধনু রাশি

ধনু রাশি

পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটবে না। বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক ক্ষেত্রে আজ কিছুটা উন্নতি হতে পারে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। সন্ধ্যায় কোনও ভালো খবর পেয়ে আপনি খুব খুশি হবেন। শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার এনার্জি লেভেল বাড়াতে কাজের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিন। এছাড়া, প্রতিদিন ব্যায়াম করুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি

মকর রাশি

আর্থিক দিক ঠিকঠাক থাকবে। আটকে থাকা টাকা পেয়ে আজ আপনি দারুণ স্বস্তি পাবেন। ব্যবসায় ভালো লাভ করতে পারেন। বড় বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ। অফিসে আপনি আপনার মেজাজ হারিয়ে ফেলতে পারেন। আপনার রাগ নিয়ন্ত্রণ করা ভাল, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সাপোর্টের কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে। বিবাহিত জীবনে সুখ থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ২০ থেকে রাত ৯টা ০৫

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। আজ অনেক বাধা সত্ত্বেও আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে, যে কারণে আপনি দারুণ স্বস্তি পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ৩টা ২০ থেকে বিকেল ৫টা ১৫

মীন রাশি

মীন রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। বিতর্কে জড়াবেন না, অন্যথায় একটি ছোটো বিষয় বড় সমস্যায় পরিণত হতে পারে। দিন যত যাবে আর্থিকভাবে উন্নতি হবে। ভেবেচিন্তে ব্যয় করুন। বিবাহিত জীবনে সুখ থাকবে। ব্যস্ত রুটিন সত্ত্বেও, আপনি এনার্জিতে পূর্ণ থাকবেন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে দুপুর ১টা ২৫

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Tuesday, January 25, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion