Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 25 February 2023: আজ বিরাট সমস্যায় পড়বেন এই রাশির জাতকরা! সুখবর পাবেন কারা? জেনে নিন
শনিবার, ২৫ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব একটা ভালো কাটবে না। অফিসে সহকর্মীদের সঙ্গে আপনার সমন্বয় খারাপ হতে পারে। ব্যবসায়ীদের বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অমীমাংসিত কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন, অন্যথায় আপনার উপর চাপ বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিক কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৩
শুভ সময়: ভোর ৪টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল
আজ আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অফিসে আপনার সম্মান বাড়বে। যাঁরা সরকারি চাকরির চেষ্টা করছেন, তাঁরা সফলতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ ভালো থাকবে। সুস্থ থাকতে হলে প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। চাকুরিজীবীদের উপর আজ কোনও কঠিন কাজের দায়িত্ব পড়তে পারে। খরচ বাড়তে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল
অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের কন্যা রাশিফল
স্বাস্থ্যের অবনতি হতে পারে। ক্রমবর্ধমান কাজের চাপের কারণে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। তাড়াহুড়ো করে কোনও আর্থিক লেনদেন না করলেই ভালো। চাকুরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোনিবেশ করুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল
সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক ঋণ পরিশোধ করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল
আজ আপনি বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। নিজের জন্য অনেক কেনাকাটাও করবেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের সব কাজ আজ সম্পন্ন হতে পারে। বিবাহিত জীবনে ঝামেলা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল
অফিসে কর্মকর্তাদের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৩
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১২টা ৪৫

আজকের কুম্ভ রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। আজ আয়ের চেয়ে খরচ বেশি হতে পারে। আপনাকে ঋণ নিতে হতে পারে। চাকুরিজীবীদের দিনটি খুব একটা ভালো কাটবে না। আশানুরূপ ফলাফল না পাওয়ায় ব্যবসায়ীরা খুবই হতাশ হতে পারেন। উদ্বেগ ও ক্লান্তির কারণে আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ৮টা ০৫

আজকের মীন রাশিফল
চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। তাঁদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্ত থাকবে। বাড়ির কোনও সদস্যের কাছ থেকে সুখবর পেতে পারেন। পিতা-মাতা আপনার উপর খুব খুশি হবেন এবং আপনি তাঁদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications