Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২৫ ফেব্রুয়ারির রাশিফল

আজকের দিনটি আপনার কেমন যাবে? জানতে আপনার রাশিফল ​​পড়ুন।

Ajker Rashifal : 25 February 2022

মেষ রাশি

মেষ রাশি

সরকারি চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। যত বেশি পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পেতে পারেন। তবে সামান্য অবহেলা করলে ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। টাকা নিয়ে আজ বাড়িতে বিবাদ হতে পারে। আজ আপনি অলস বোধ করতে পারেন। নিজেকে ফিট এবং সক্রিয় রাখতে, আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন করুন।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ২০

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসের পরিবেশ ঠিকঠাক হতে পারে। আজ আপনি কাজে মনোযোগ দেবেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন, বিশেষ করে যারা ওষুধের ব্যবসা করছেন, তাদের ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আজ বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ব্যয় বাড়তে পারে। আজ আপনার বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: দুপুর ১টা ২৫ থেকে দুপুর ৩টা

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রেম-ভালোবাসার ক্ষেত্রে, আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে চমৎকার সারপ্রাইজ পেতে পারেন। অর্থ পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের কাজে খুব বেশি হস্তক্ষেপ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য ভালো থাকতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে দুপুর ২টা

কর্কট রাশি

কর্কট রাশি

চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা আজ নতুন প্রস্তাব পেতে পারেন। শীঘ্রই আপনার ব্যবসা বৃদ্ধি হতে পারে। খুচরা ব্যবসায়ীরা আজ ভালো লাভ করতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। আজ জীবনসঙ্গীর মেজাজ ভালো থাকবে না। স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০

সিংহ রাশি

সিংহ রাশি

বাড়ি হোক বা কর্মক্ষেত্রে, আপনার ওপর দায়িত্ব একটু বেশি থাকবে। চাকুরিজীবীদের মুলতুবি কাজের তালিকা বাড়তে পারে। বসের চাপও থাকবে আপনার ওপর। এমন পরিস্থিতিতে মনে অনেক নেতিবাচক চিন্তা আসতে পারে। তবে আপনাকে হুট করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের অর্থের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজ আপনি বাড়ির মেরামতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। পরিবারের কারও স্বাস্থ্যের অবনতির কারণে আজ আপনাকে ডাক্তার এবং হাসপাতালে যেতে হতে পারে। ব্যস্ত রুটিনের কারণে আপনি খুব ক্লান্ত এবং স্ট্রেস ফিল করতে পারেন।

শুভ রং: সিলভার

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা ২৫

কন্যা রাশি

কন্যা রাশি

আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিবাহিত জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ থাকবে। ছোটোখাটো বিষয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ যদি অফিসে আটকে থাকে, তবে আজ তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ বিতর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। আপনার আর্থিক ক্ষতিও হতে পারে।

শুভ রং: সিলভার

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

তুলা রাশি

তুলা রাশি

চাকরি হোক বা ব্যবসা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনার নেওয়া একটি ভুল সিদ্ধান্ত, বিশাল ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আপনার কোনও কাজে বাধা আসতে পারে। এই সময় চাকরি পরিবর্তনের জন্য উপযুক্ত নয়। ঘরের পরিবেশ আজ ভালো থাকবে না। আপনি আজ মানসিকভাবে খুব দুর্বল থাকবেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। হঠাৎ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। ব্যবসায়ীদের অতিরিক্ত আত্মবিশ্বাসে পড়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি অবিবাহিত হন এবং লভ ম্যারেজ করতে চান, তাহলে আজ পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। শীঘ্রই আপনি গাঁটছড়া বাঁধতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৪৫

ধনু রাশি

ধনু রাশি

যারা সম্প্রতি পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছেন, তারা আজ ভালো সুযোগ পেতে পারেন। আপনি একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যেতে পারেন। শীঘ্রই ইতিবাচক ফলাফল পেতে পারেন। ব্যবসায়ীদের কাজে যদি কোনও বাধা আসে, তাহলে তা খুব তাড়াতাড়ি দূর হবে। শীঘ্রই আপনার ব্যবসা বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আজ আপনার চোখের সমস্যা হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা ৪৫

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে আপনাকে কঠোরভাবে সমস্ত নিয়ম অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সময়মতো অফিসে পৌঁছানোর চেষ্টা করুন, কাজেও বেশি গাফিলতি না করাই ভালো। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার এই সিদ্ধান্তগুলি থেকে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ থাকবে। আপনি যদি আপনার সঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছেন, তবে আজকের দিনটি তার জন্য অনুকূল। আপনার বিবাহিত জীবনে প্রেম-ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীরা ভালো ফলাফল পেতে পারেন। আপনার আয় বাড়তে পারে। অফিসে আপনার মান-সম্মান বাড়বে। যদি চাকরি সংক্রান্ত কোনও সমস্যা থাকে, তবে আজ সেই সমস্যাটিও কেটে যেতে পারে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি আপনার বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের সাহায্যে ভালো লাভ করতে পারেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভালো থাকবে না। বাড়ির কোনও সদস্যের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে অনেক চাপের মধ্যে থাকবেন। অবহেলা ক্ষতিকর হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ১টা ৩০

মীন রাশি

মীন রাশি

আর্থিক দিক ঠিকঠাক থাকবে। আজ আপনি অতিরিক্ত অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন। অফিসে আপনার সমস্ত কাজ সম্পূর্ণ পরিশ্রমের সাথে সম্পন্ন করবেন, অন্যদিকে পরিবারকেও পুরো সময় দেবেন। হয়তো আজ আপনি কোনও সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেবেন। প্রেমিক-প্রেমিকাদের আজকের দিনটি খুব রোমান্টিকভাবে কাটবে। স্বাস্থ্য আজ ভালো থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৩

শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে দুপুর ৩টা

Disclaimer : এই আর্টিকেলের সমস্ত মতামত একজন জ্যোতিষীর দেওয়া। এর দায়ভার বোল্ডস্কাই বাংলা এবং এর কর্মচারীরা নেবে না।

Story first published: Friday, February 25, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion