Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: ক্রিসমাসের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 25 ডিসেম্বর 2023
Ajker Rashifal, 25 December 2023: সোমবার, ২৫ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। বিতর্ক এড়িয়ে চলুন, অন্যথায় আপনার ইমেজের উপর খারাপ প্রভাব পড়বে। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি বাড়ির সাজসজ্জা, পেইন্টিং-এর জন্য অর্থ ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে সকাল ৯টা ৪৫
আজকের বৃষ রাশিফল
আজ আপনি ঋণ পরিশোধে সক্ষম হবেন। আর্থিক সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন, অন্যথায় আপনার ঋণের বোঝা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি যাবে। আপনাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনার ক্লান্তি বাড়তে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৬টা ৩৫ থেকে ১১টা ০৫
আজকের মিথুন রাশিফল
যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টো থেকে ৪টে
আজকের কর্কট রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারে চলমান বিবাদের অবসান হবে। অফিসে আপনার মুলতবি কাজগুলো সম্পন্ন হবে। বস আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। পার্টনারশিপ ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্তের খারাপ ফল ভোগ করতে হবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৫৫ থেকে রাত ৮টা ৪৫
আজকের সিংহ রাশিফল
পিতা-মাতার সাপোর্ট পাবেন। অফিসে আপনাকে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি খুব সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও ফাইল আজ হারিয়ে যেতে পারে। যে কারণে বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। সিগারেট এবং অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৪টে ২০ থেকে ৯টা ৫০
আজকের কন্যা রাশিফল
শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে না। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং, মিডিয়া, শিল্পকলা, ফ্যাশনে কর্মরত ব্যক্তিদের আজকের দিনটি ভালো যাবে। সম্প্রতি ব্যবসায়িক পরিকল্পনায় কোনও পরিবর্তন করে থাকলে তাতে ভালো ফলাফল পেতে পারেন। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। ভাই বা বোনের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
আজকের তুলা রাশিফল
অফিসে আপনাকে খুব সাবধানে থাকতে হবে। বস আপনার উপর নজর রাখবেন, তাই আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করুন। আপনার খারাপ আচরণ দাম্পত্য জীবনে কলহ বাড়াতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টে ১৫
আজকের বৃশ্চিক রাশিফল
আজকের দিনটি ভালো যাবে না। পরিবারের কারুর কাছ থেকে হতাশাজনক তথ্য পেতে পারেন। যে কারণে আপনার মন অস্থির ও বিষণ্ণ থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ মেনে চলুন। তাদের কথা উপেক্ষা করলে ক্ষতি আপনারই হবে। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হবে। আজ দিনভর ক্রেতাদের আনাগোনা থাকবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০
আজকের ধনু রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। যে কারণে আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীরা অফিসের কাজ মনোযোগ দিয়ে করুন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। আইনি বিষয়ে অবহেলা করবেন না। জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে দুপুর ১২টা
আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদের বড় ডিল ফাইনাল হওয়ার আগেই আটকে যেতে পারে। তবে আপনার এই সমস্যাটি সাময়িক। চাকুরিজীবীরা অফিসে বড় সম্মান পেতে পারেন। আজ আপনার উন্নতি হবে। আজ আপনার খরচ বাড়বে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। গভীর রাত পর্যন্ত জেগে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১৫
আজকের কুম্ভ রাশিফল
কর্মক্ষেত্রে দিনটা ভালো কাটবে। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। আপনার আয়ও বাড়তে পারে। ব্যবসায় বড় লাভ হতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আজ আপনি কঠোর পরিশ্রম করবেন। আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৪টে
আজকের মীন রাশিফল
আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। যদি আপনি আপনার কাছের কারও কাছ থেকে আর্থিক সাহায্য চান, তবে আপনি সহজেই তা পাবেন। যে সকল চাকুরিজীবীরা উচ্চ পদে কাজ করছেন, তাঁদের আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত রাগ করা থেকে বিরত থাকুন। আজ আপনার বড় সমস্যার সমাধান হবে। সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আর্থিক লাভের যোগ রয়েছে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আজ পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
