Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 25 December 2022: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ২৫ ডিসেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজকের দিনটি আপনার ভালো কাটবে। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেন করতে পারেন। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ০৫

বৃষ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের কোন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে বেশি তাড়াহুড়ো করবেন না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বাড়িতে বা কর্মক্ষেত্রে, ভুল শব্দ ব্যবহার করবেন না, অন্যথায় আপনার ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা ৪৫ থেকে বেলা ১২টা

মিথুন রাশি
অফিসে সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন। ব্যবসায়ীদের আয় বাড়বে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। আজ আপনি আরও সঞ্চয় করতে পারবেন। যাদের হৃদরোগ আছে, আজ তাদের স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

কর্কট রাশি
আজ আপনি সমাজসেবা করার সুযোগ পাবেন। আপনি অসহায়দের সাহায্য করতে পারেন। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো কাটতে চলেছে। অল্প পরিশ্রমেই ভালো টাকা আয় করবেন। কর্মক্ষেত্রে আজ আপনি আশানুরূপ ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের সব কাজ আজ সম্পন্ন হবে। ব্যবসায়ীদের কাজে বৃদ্ধি হবে। আপনি একটি বড় অর্ডার পেতে পারেন। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা ৫৫

সিংহ রাশি
সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

কন্যা রাশি
যে সব বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, আজ তারা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো কাটবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ৩টা

তুলা রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। চাকুরিজীবীদের সময়মতো সব কাজ শেষ করতে হবে। পারিবারিক জীবনে ঝামেলা বাড়তে পারে। বাড়ির সদস্যদের একতা বিঘ্নিত হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি হবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বস আপনার কাজ পর্যালোচনা করতে পারেন এবং আপনার ভুলের জন্য আপনার উপর খুব রেগে যেতে পারেন। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বেলা ১১টা থেকে বিকেল ৫টা

ধনু রাশি
ব্যবসায়ীরা তাদের পরিশ্রমের ভালো ফল পাবেন। চাকরিজীবীদের উন্নতি হতে পারে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি পিতা-মাতার সঙ্গে ভালো সময় কাটাবেন। আর্থিক প্রচেষ্টায় সাফল্য পাবেন। আজ আপনি অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কাজও করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

মকর রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য লাভজনক হতে চলেছে, বিশেষ করে খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। ঘরের পরিবেশ ভালো থাকবে। বাড়ির কোনও সদস্যের কাছ থেকে সুখবর পেয়ে মন খুব খুশি হবে। যৌথ পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য থাকবে। আর্থিক অবস্থা মজবুত হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

কুম্ভ রাশি
আজ আপনার কাজে বাধা আসতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার পেটের রোগ হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি
অর্থ সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি পাবেন। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা বিপুল লাভ করতে পারেন। চাকুরিজীবীদের উন্নতির জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। লভ লাইফ দারুণ কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications