Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ সারাদিন আপনার কেমন কাটবে? দেখুন ২৫ অগস্টের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বেশি থাকবে। আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। চাকুরিজীবীদের অলসতা ত্যাগ করে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। ব্যবসায়ীদের ট্যাক্সের ক্ষেত্রে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গী কোনও কারনে আপনার ওপর রাগ করতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৫টা

বৃষ রাশি
সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না, তাহলে বিপদে পড়তে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হালকা সবুজ
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ৮টা থেকে রাত ৮টা

মিথুন রাশি
চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। সরকারি চাকুরিজীবীরা তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, প্রতিদিন যোগব্যায়াম ও মেডিটেশন করতে হবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০

কর্কট রাশি
আজ অর্থ প্রাপ্তি হতে পারে, তবে আপনি যদি ঋণ নিয়ে থাকেন তাহলে তা পরিশোধের চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। শীঘ্রই আপনার পদোন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। যাঁদের উচ্চ রক্তচাপ আছে তাঁরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

সিংহ রাশি
কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীদেরকে উচ্চপদস্থ আধিকারিকদের সম্মান করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৪টা থেকে ১০টা

কন্যা রাশি
চাকুরিজীবীদের দিনটি ভালই কাটবে। ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা

তুলা রাশি
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। বিদেশী কোম্পানীতে কর্মরত জাতকদের পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের কোনও কাজ যদি মাঝপথে আটকে থাকে, তাহলে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনার পেটের কোনও সমস্যা হতে পারে। দীর্ঘক্ষণ খালিপেটে থাকবেন না এবং বাইরের খাবার খাওয়া বন্ধ করুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যরা আপনার প্রতি খুব খুশি হবেন। আজ আপনি পিতা-মাতার আশীর্বাদ পাবেন। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আপনার তর্ক হতে পারে। ব্যবসায়ীদের তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ খরচ কম হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা ১৫

ধনু রাশি
লভ লাইফ ভাল কাটবে না। এই রাশির বিবাহিতদের আজকের দিনটি ভাল কাটবে না। দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। আজ আপনার কোমর বা পিঠের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

মকর রাশি
চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ দিন: ২৩
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে রাত ৯টা ১৫

কুম্ভ রাশি
সন্তানের দিক থেকে কোনও সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে আজ খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের দায়িত্ব বাড়বে। ব্যবসায়ীদের আজ খুব দৌড়ঝাঁপ করতে হতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে হঠাৎ কোনও সমস্যা হতে পারে। তবে প্রিয়জনের সাহায্যে আপনার সমস্যা কেটে যাবে। স্বাস্থ্যের ভাল থাকবে না। প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

মীন রাশি
আজ বিতর্ক থেকে দূরে থাকুন, অন্যথায় আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন। অফিসে দেরি করে পৌঁছালে বস আপনার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারেন। তাই সময়মতো অফিসে পৌঁছানোর চেষ্টা করলে ভাল। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থের অভাবে যদি আপনার কোনও কাজ বন্ধ হয়ে যায়, তাহলে আজ আপনার কাছের কেউ আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে পারে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গীর থেকে মানসিক সাপোর্ট পাবেন। সুস্থ থাকতে হলে অ্যালকোহল এবং সিগারেটের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications