Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 25 এপ্রিল 2023
মঙ্গলবার, ২৫ এপ্রিল কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল। এখানে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনি পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে। অফিসে আপনার কাজ প্রশংসিত হবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা ৭টা ২০
আজকের বৃষ রাশিফল
অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন করুন, অন্যথায় আপনার উন্নতিতে বাধা পড়বে। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি ভালো কাটবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ১৫
আজকের মিথুন রাশিফল
আজ আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবেন। যারা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তারা আজ অফার পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। সুস্থ থাকার জন্য, আপনাকে জাঙ্ক ফুড এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০
আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীরা ভালো ফলাফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আপনার আয় বাড়তে পারে। স্বাস্থ্যের কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৯টা ০৫
আজকের সিংহ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, শীঘ্রই তারা সুখবর পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টা
আজকের কন্যা রাশিফল
আজ আপনি আপনার সন্তানকে সময় দিতে পারবেন। আপনি তার পড়াশোনায়ও সাহায্য করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। আপনার আয়ও বাড়তে পারে। ব্যবসায়ীরা অতীতে করা বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০
আজকের তুলা রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। ব্যবসায়ীরা ভালো ফল পাবেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়তে পারে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে পারবেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫
আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি একটি চ্যালেঞ্জিং হতে চলেছে। আজ আপনি হতাশ হতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতির কারণে, আজ আপনাকে ডাক্তার এবং হাসপাতালে যেতে হবে। মানসিকভাবে আজ আপনি ভালো থাকবে না।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের ধনু রাশিফল
শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। সময়ের সদ্ব্যবহার করুন। অফিসে বসের মেজাজ ভালো থাকবে না। ব্যবসায়ীদের তাদের ব্যবসায়িক পরিকল্পনা খুব ভেবেচিন্তে করতে হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৪
শঙভ সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা
আজকের মকর রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। ব্যবসায়ীরা আজ হতাশ বোধ করতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সকলের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
এই রাশির বেকার জাতকরা চাকরি পেতে পারেন। আজ আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবে এবং আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। চাকুরিজীবীদের পদোন্নতি বা বদলি হতে পারে। ব্যবসায়ীদের আর্থিক ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে হময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুঢ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫
আজকের মীন রাশিফল
পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কয়েকদিন বাড়ির পরিবেশ ভালো না থাকলে, আজ উন্নতি দেখা হবে। আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয়, তাহলে তার বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। সরকারী চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি যথেষ্ট বিশ্রাম পাবেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ৩
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications