Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২৫ এপ্রিলের রাশিফল
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, তা জানতে আজকের রাশিফলটি পড়ুন। এখানে আপনি আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
স্বাস্থ্যের অবনতি হতে পারে। চাকুরিজীবীদের উপর আজ অতিরিক্ত কাজ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে। আজ হঠাৎ বাড়িতে অতিথি আসতে পারে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা ১৫

বৃষ রাশি
বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। অর্থের দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। অফিসে বস আপনাকে বড় দায়িত্ব দিতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার পেটের সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা ২০ থেকে বিকেল ৪টা ৩০

মিথুন রাশি
যাঁরা টার্গেট-ভিত্তিক কাজ করেন, তাঁদের সামনে আজ নতুন চ্যালেঞ্জ আসতে পারে। কাজে বাধা আসবে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থার অবনতি হতে পারে। অর্থ ক্ষতি হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনি আজ পরিচিত কাউকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: বেলা ১১টা ৫০ থেকে দুপুর ২টা ২৫

কর্কট রাশি
যাঁরা আমদানি রপ্তানি সংক্রান্ত কাজ করেন, তাঁদের আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। বস আপনার বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নিতে পারেন। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। পিতা-মাতার কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ৪০

সিংহ রাশি
পিতা-মাতার সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। সরকারি চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আপনার উপর দায়িত্ব বেশি হবে। তবে আপনি খুব সহজেই সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। আপনার বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

কন্যা রাশি
আজ আপনি কর্মক্ষেত্রে ভাল সাফল্য পেতে পারেন। আপনি যদি উচ্চ পদে কর্মরত থাকেন, তাহলে কর্মীদের সঙ্গে আপনার ভাল সম্পর্ক থাকবে। যাঁরা খাবারের ব্যবসা করেন, তাঁরা ভাল লাভ করতে পারেন। ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়। পারিবারিক জীবনে সুখ থাকবে। বাড়ির সকলের মধ্যে ভালবাসা ও ঐক্য বজায় থাকবে। শিক্ষার্থীদের পড়ালেখায় আসা বাধা দূর হবে এবং তাঁরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। অনেক দিন পর আজ আপনি জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দিতে পারবেন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ৩টা

তুলা রাশি
ব্যবসায়ীদের অর্থের ক্ষেত্রে কোনও ধরণের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের কোনও ধরনের পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। পরিবারের সকলের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আপনি যদি কোনও কিছু নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনার মনের কথা প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। অহেতুক দুশ্চিন্তা করলে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

বৃশ্চিক রাশি
বিবাহিত জীবনে ঝগড়া-ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ অর্থ প্রাপ্তি হতে পারে। অফিসে বস যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ দিয়ে থাকেন, তাহলে আপনার উচিত সেটাকে অগ্রাধিকার দেওয়া। কাজে দেরি করলে আপনার অগ্রগতিতে বিরূপ প্রভাব পড়তে পারে। ব্যবসায়ীরা বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে দুপুর ১২টা ২০

ধনু রাশি
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আপনি তাঁর কাছ থেকে উপহারও পেতে পারেন। চাকুরিজীবীরা ভাল পারফম্যান্সের জোরে উচ্চপদস্থ কর্মকর্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন। খুব শীঘ্রই আপনার উন্নতি হতে পারে। ব্যবসায়ীদের লাভ হতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আজ আপনি ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০

মকর রাশি
ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করতে পারেন। শীঘ্রই আপনার প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। পারিবারিক জীবনে সুখ থাকবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনি যদি লভ ম্যারেজ করতে চান, তাহলে আপনার রিলেশনশিপ নিয়ে আপনার পরিবারের সদস্যরা অনুমোদন দিতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বেলা ১১টা ৩০ থেকে দুপুর ৩টা

কুম্ভ রাশি
আজ আপনাকে দীর্ঘ যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। অর্থের অবস্থাও ভাল থাকবে না। আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের সরকারি নিয়ম লঙ্ঘন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। কাজের চাপও কম থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ১০

মীন রাশি
বিবাহিত জীবনে আরও মনোযোগ দিন। সন্তানের লেখাপড়া নিয়ে উদ্বেগ থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভাল কাটবে। অর্থ উপার্জনের ভাল সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের আজ স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হতে পারে। আজ বস আপনার সঙ্গে খুব কঠোর আচরণ করতে পারেন। ব্যবসায়ীদের আজ কঠোর সংগ্রাম করতে হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications