Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 24 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal, 24 September 2023: রবিবার, ২৪ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 24 September 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আপনাকে খুব ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে। আপনার খারাপ আচরণ আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনার বড় আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

আজ আপনি আপনার সন্তানের কাছ থেকে কোনও ভাল খবর পেতে পারেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ খরচ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। সময়মত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সকাল ৬টা থেকে ৮টা ১৫

আজকের মিথুন রাশিফল

আজকের দিনটি ভাল যাবে। আপনি শারীরিক ও মানসিকভাবে ভাল বোধ করবেন। যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তাঁরা কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। আজ বিশেষ কারুর সঙ্গে দেখা হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা

আজকের কর্কট রাশিফল

ব্যবসায় উন্নতি হবে। আপনি যদি সম্প্রতি কোনও বিনিয়োগ করে থাকেন, তবে তা থেকে ভাল লাভ পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তন করতে চান, তাঁরা ভাল অফার পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। প্রয়োজনের চেয়ে বেশি খরচ করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা ৩০ থেকে ৯টা ৫৫

আজকের সিংহ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে আজ আপনি বসের কাছে বকা শুনতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল

স্বাস্থ্য ভাল থাকবে। কর্মক্ষেত্রে আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সাহায্যে আজ আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৫টা ২০ থেকে সকাল ৮টা

আজকের তুলা রাশিফল

যে সকল শিক্ষার্থীরা উচ্চশিক্ষা অর্জনের জন্য প্রচেষ্টা করছেন, আজ তাঁরা সুখবর পাবেন। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফল পাবেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। অর্থ লাভ হবে। ঋণ পরিশোধেও সক্ষম হবেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

আজকের বৃশ্চিক রাশিফল

দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনি যদি অর্থ সংক্রান্ত কোনও কাজ করেন, তাহলে আশানুরূপ ফল পাবেন। অফিসে বস আপনার কাজে খুব খুশি হবেন। শীঘ্রই আপনার পদোন্নতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১০টা ১০

আজকের ধনু রাশিফল

আপনার অবসর সময়ের সদ্ব্যবহার করুন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। ক্রমবর্ধমান ব্যয় আটকাতে আপনি আজ কোনও কঠোর পদক্ষেপও নিতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল

পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আপনি কাজে এতটাই ব্যস্ত থাকবেন যে আপনার প্রিয়জনের দিকে মনোযোগ দেওয়ার সময় পাবেন না। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীকে অকারণে সন্দেহ করার অভ্যাস আজ আপনার বিবাহিত জীবনে কলহ বাড়াতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ৩৫ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অফিসে বস যদি কোনও কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে সময়মতো তা সম্পন্ন করার চেষ্টা করুন। কাজে ভুল করা থেকে বিরত থাকুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা ০৫

আজকের মীন রাশিফল

সাংসারিক জীবনে মনোযোগ দিন। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ না পাওয়ার কারণে, আজ আপনি সমস্যায় পড়বেন। আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। কর্মক্ষেত্রে মনোযোগ দিয়ে নিজের কাজ করুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, September 24, 2023, 7:39 [IST]
X
Desktop Bottom Promotion