Ajker Rashifal: দশমীতে কী ঘটবে আপনার জীবনে? দৈনিক রাশিফল 24 অক্টোবর 2023

Ajker Rashifal, 24 October 2023: মঙ্গলবার, ২৪ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 24 October 2023

আজকের মেষ রাশিফল

আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনি বন্ধুদের সঙ্গে দারুণ সময় কাটাবেন। তাঁদের সাহায্যে আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। শিক্ষার্থীরা তাদের শিক্ষা সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য পাবেন। চাকুরিজীবীদের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি আপনারই হবে। ব্যবসায় মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা ৫০ থেকে বেলা ১২টা

আজকের বৃষ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কাজ সংক্রান্ত কোনও সমস্যা থাকলে, আজ তা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ঝগড়া-ঝামেলা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। লভ লাইফ ভালো কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ১৫ থেকে দুপুর ২টা ৫০

আজকের মিথুন রাশিফল

ব্যবসায়ীদের নতুন কোনও কাজ শুরু করার জন্য আজকের দিনটি অনুকূল। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। এই উৎসবের মরশুমে আপনাকে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পিতার কাছ থেকে উপকারী পরামর্শ পেতে পারেন। জীবনসঙ্গী খুব ভালো মেজাজে থাকবেন। আপনারা আজ একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন। অবিবাহিত জাতকদের আজ বিশেষ কারুর সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

আজকের কর্কট রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। লটারি এবং বাজি থেকে দূরে থাকুন, অন্যথায় আপনার বড় ক্ষতি হতে পারে। লভ লাইফ ভালো যাবে। অফিসে আপনার মুলতুবি থাকা কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করুন। ব্যবসায় ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৬টা থেকে ১০টা

আজকের সিংহ রাশিফল

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। আজ খরচ বাড়তে পারে। আপনাকে অফিসে তাড়াহুড়ো করে কোনও কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় একটি ভুলের জন্য আপনাকে মূল্য দিতে হবে। ব্যবসায় ভালো লাভ হবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। আজ আপনার অনিদ্রা, মাথাব্যথা, ক্লান্তি বোধ হতে পারে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১১টা ৩০ থেকে দুপুর ২টা

আজকের কন্যা রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পাবেন। পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ঠিক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন। খাওয়াদাওয়া ঠিকমতো করুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

আজকের তুলা রাশিফল

নিত্যদিনের ব্যস্ততার কারণে আপনি আজ খুব ক্লান্ত বোধ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। দ্রুত মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের ভুল পথ অনুসরণ না করাই ভালো। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের বৃশ্চিক রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীরা নতুন কোনও প্রকল্পে কাজ শুরু করতে পারেন। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অফিসে বড় প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ সংক্রান্ত লেনদেনের জন্য দিনটি উপযুক্ত। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। যে সব শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, তাঁরা আজ সুখবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে বেলা ১১টা ৩০

আজকের ধনু রাশিফল

অফিসে কোনও গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিতে পারেন। খুব ভেবেচিন্তে কথা বলুন। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। পারিবারিক জীবনে অশান্তি চলবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আপনাকে ভেবেচিন্তে ব্যয় করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ২টো ৩০

আজকের মকর রাশিফল

অনেক দিন পর জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। আজ খরচ বাড়বে। অফিসে বস আপনাকে কোনও দায়িত্বশীল কাজ অর্পণ করতে পারেন। আপনাকে খুব সাবধানে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১১টা

আজকের কুম্ভ রাশিফল

নিজেকে শারীরিকভাবে ফিট রাখতে হলে মদ ও ধূমপানের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে হবে। আজ আপনি অলস বোধ করতে পারেন। যে কারণে আপনি আপনার কাজে ঠিকমতো ফোকাস করতে পারবেন না। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা আজ অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের মীন রাশিফল

আজকের দিনটি ভালো যাবে না। আপনি যদি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন, তাহলে তার কিস্তি পরিশোধে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। অফিসে কাজের চাপ বেশি থাকবে। যে কারণে আপনার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। সব দুশ্চিন্তা ভুলে নিজের কাজে মন দিলে ভালো হবে। ব্যবসায় ভালো লাভ হবে। আজ আপনার আর্থিক সমস্যারও সমাধান হতে পারে। আজ পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হবে। আজ আপনি গলার কোনও সমস্যায় ভুগবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে সকাল ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, October 24, 2023, 9:26 [IST]
X
Desktop Bottom Promotion