Ajker Rashifal 24 October 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২৪ অক্টোবরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 24 October 2022

মেষ রাশি

মেষ রাশি

আজ আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পেতে পারেন। স্বাস্থ্য খুব ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা ৪৫

বৃষ রাশি

বৃষ রাশি

চাকুরিজীবী ও ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে রাত ৯টা ০৫

মিথুন রাশি

মিথুন রাশি

আপনার আয় ভাল হবে, তবে ব্যয় বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে এবং আপনাদের মধ্যে ভালবাসা আরও গভীর হবে। স্বাস্থ্যের কোনও সমস্যা হতে পারে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫

কর্কট রাশি

কর্কট রাশি

লভ লাইফ দারুণ কাটবে। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: জাফরান

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সন্ধ্যা ৬টা ১৫ থেকে রাত ৯টা

সিংহ রাশি

সিংহ রাশি

বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ আপনি আপনার পিতা-মাতার সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি আপনার আর্থিক প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে অনেকদিন পর আজ কাজের চাপ কম হবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। ব্যবসায় বৃদ্ধি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৩২

শুভ সময়: বেলা ১২টা থেকে ৪টা ৩০

কন্যা রাশি

কন্যা রাশি

আজকের দিনের শুরুটা ভাল হবে। পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটাবেন। শিক্ষাক্ষেত্রে আপনার সন্তানের পারফরম্যান্স প্রশংসনীয় হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। যাদের লিভারের সমস্যা আছে, তারা নিজেদের খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ৭টা থেকে ৮টা ৪৫

তুলা রাশি

তুলা রাশি

আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হতে পারে এবং আপনি দুশ্চিন্তামুক্ত থাকবেন। কর্মক্ষেত্রে ভাল সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে দুপুর ৩টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

ব্যবসায়ীদের আজ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসায় কোনও পরিবর্তনের জন্য এই সময়টি উপযুক্ত। চাকুরিজীবীদের আয় বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। অফিসে বস আপনার অনেক প্রশংসা করতে পারেন। সরকারি চাকুরিজীবীদের উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য থাকবে। বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন। আতশবাজি জ্বালানোর সময় সতর্ক থাকুন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

মকর রাশি

মকর রাশি

আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আজ আপনি ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। ভবিষ্যতে আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। সব কাজ খুব সাবধানে করুন। শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের সঠিক ফল পাবেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১২টা ০৫ থেকে রাত ৮টা ৫০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল কাটবে। ব্যবসায়ীদের বড় লাভ হতে পারে। সোনা-রুপোর ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি পাবে। ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সকাল ৮টা থেকে ৯টা ৫০

মীন রাশি

মীন রাশি

আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। জীবনসঙ্গী কোনও কারণে আপনার ওপর ক্রুদ্ধ হতে পারেন। আজ আপনি ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা ২০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, October 24, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion