Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 24 নভেম্বর 2023

Ajker Rashifal, 24 November 2023: শুক্রবার, ২৪ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 24 November 2023

আজকের মেষ রাশিফল

আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন। আজ আপনার সঙ্গী আপনাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। এই রাশির বিবাহিত জাতকদেরও আজকের দিনটি খুব ভালো কাটবে। জীবনসঙ্গীর কাছ থেকে সুখবর পেতে পারেন। অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ভালো লাভ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

আজকের বৃষ রাশিফল

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। চাকুরিজীবীরা ভালো ফলাফল পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সফল হতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। গুরুজনদের স্নেহ ও ভালোবাসা পাবেন। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। শীঘ্রই আপনার বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ১২টা ৩০

আজকের মিথুন রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। খরচ কম হবে এবং আপনি আরও অর্থ সঞ্চয় করতে পারবেন। অফিসে নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাস রাখবেন না। সহকর্মীদের আপনার থেকে নিকৃষ্ট মনে করবেন না, তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। আজ আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টো থেকে ৪টে

আজকের কর্কট রাশিফল

অফিসের কাজে দেরি করলে সমস্যায় পড়বেন। সময়মতো সব কাজ করুন। আজ আপনার অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। অর্থ লাভ হতে পারে। জীবনসঙ্গীর ভালবাসা এবং সাপোর্ট পাবেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ১০টা ১৫

আজকের সিংহ রাশিফল

আজ তাড়াহুড়ো করে এবং আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনি কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি যাবে। অফিসের কাজে মনোযোগ দিন। আপনি আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। ব্যবসায়ীরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা

আজকের কন্যা রাশিফল

আজকের দিনটি খুব ভালো যাবে। আপনার সম্মান বাড়বে। ব্যবসায়ীরা পুরানো পরিকল্পনায় আবার কাজ শুরু করতে পারেন। শীঘ্রই এর থেকে ভালো লাভ হবে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ থাকবে। বস আপনার কাজে খুব খুশি হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে খরচ নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্য ভালো রাখতে হলে, সময়মতো খাবার খাওয়ার চেষ্টা করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২০

আজকের তুলা রাশিফল

সামাজিক কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আজ আপনি এই ধরনের কাজে অংশ নিতে পারেন। আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। খরচ বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। মতভেদ দেখা দিতে পারে। আপনাদের মধ্যে ঝগড়াও হতে পারে। কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্ব বাড়বে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টে

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীরা বড় চুক্তি করার সুযোগ পেতে পারেন। তবে এ ব্যাপারে বেশি তাড়াহুড়ো না করাই ভালো। খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। বসের নজর আপনার উপর থাকবে। কাজে ছোটোখাটো ভুল হলেও বস রেগে যেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আজ তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে দুপুর ১২টা

আজকের ধনু রাশিফল

জীবনসঙ্গী কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। আপনি আপনার প্রিয়জনের জন্য খুব গর্বিত বোধ করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: ভোর ৪টে থেকে বেলা ১১টা

আজকের মকর রাশিফল

সন্তানের সঙ্গে দারুণ সময় কাটাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ঋণ মুক্ত হবেন। জীবনসঙ্গী খুব রোমান্টিক মেজাজে থাকবেন। লভ লাইফ ভালো কাটবে। লভ ম্যারেজ করতে চাইলে পরিবারের সদস্যদের অনুমোদন পেতে পারেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের কুম্ভ রাশিফল

অফিসে আপনার কথাবার্তা এবং আচরণ ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে খুব সাবধানে কথাবার্তা বলুন। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। তবে এই সমস্যা সাময়িক। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বেলা ১১টা ২০ থেকে দুপুর ২টো ১৫

আজকের মীন রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে বেশি খরচ করলে সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৫০ থেকে রাত ৯টা ০৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, November 24, 2023, 8:11 [IST]
X
Desktop Bottom Promotion