Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 24 November 2022 : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২৪ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। আপনার চলমান কিছু কাজ মাঝপথে আটকে যেতে পারে। তবে শীঘ্রই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। চাকুরিজীবীদের আজ অনেক দৌড়ঝাঁপ করতে হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে দুপুর ৩টা

বৃষ রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যা দূর হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম সফল হতে পারে। ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। ব্যবসায় বৃদ্ধি হবে। চাকুরিজীবীদের মান-সম্মান বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

মিথুন রাশি
পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির কিছু সদস্যের সঙ্গে আপনার মতভেদ হতে পারে। আজকের দিনটি চাকুরিজীবীদের খুব ভালো কাটবে। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা পুরানো আইনি ঝামেলা থেকে রেহাই পেতে পারেন। শীঘ্রই আপনার আটকে থাকা কাজ শেষ হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কর্কট রাশি
লভ লাইফ দারুণ কাটবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সুন্দর উপহার পেতে পারেন। আজ অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে। বস আপনার পরামর্শকে খুব গুরুত্ব দেবেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীরা যদি কোনও ধরনের পরিবর্তনের পরিকল্পনা করে থাকেন, তবে এই সময়টি উপযুক্ত। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

সিংহ রাশি
এই রাশির ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। আপনি যদি ঋণ নিয়ে থাকেন, তবে আজ তা পরিশোধের চাপ অনেকটাই বাড়তে পারে। আর্থিক সমস্যার কারণে মন খুব অস্থির থাকবে। চাকুরিজীবীদের অফিসে খুব বেশি হাসি-ঠাট্টা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালবাসা ও ঐক্য থাকবে। আজ অতিরিক্ত খরচ হতে পারে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি
পুরানো বন্ধুদের সঙ্গে আজকের দিনটি খুব ভালো কাটবে। অফিসে আপনার যদি কোনও কাজ বাকি থাকে, তাহলে আজই তা শেষ করার চেষ্টা করুন। বস আপনার কাজ পর্যালোচনা করতে পারেন। ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ চুক্তি করার সময় তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। আপনার ভাই বা বোন যদি বিবাহের যোগ্য হন, তবে আজ তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুঢ় সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

তুলা রাশি
চাকুরিজীবীরা সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা আরও এগিয়ে নিয়ে যাওয়ার ভাল সুযোগ পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। পারিবারিক পরিস্থিতি প্রতিকূল থাকতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

বৃশ্চিক রাশি
আজ আপনি আপনার কথাবার্তার দিকে খেয়াল রাখুন, অন্যথায় জেনে বা অজান্তে আপনি কারুর মনে আঘাত করতে পারেন। খুব ভেবেচিন্তে কথা বলুন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। যে সব ব্যবসায়ীরা বিদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, আজ তারা ভাল খবর পেতে পারেন। আপনি যদি সম্প্রতি একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে আজ ইতিবাচক উত্তর পেতে পারেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

ধনু রাশি
আজ আপনি খুব ক্লান্ত এবং ভারাক্রান্ত বোধ করতে পারেন। আপনার ব্যস্ত রুটিন থেকে নিজের জন্য পর্যাপ্ত সময় বের করুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

মকর রাশি
অফিসের পরিবেশ ভাল থাকবে না। ব্যবসায়ীদেরকে তাদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকতে হবে। আজ তারা আপনার কাজে বাধা দিতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতভেদ হতে পারে। রাগ করে এমন কোনও কাজ না করাই ভাল, যার জন্য আপনি ভবিষ্যতে অনুতপ্ত হবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা

কুম্ভ রাশি
স্বাস্থ্য ভাল থাকবে না। অফিসে সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের অবনতি হতে পারে। আজ আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সমস্যা বাড়তে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। লভ লাইফ দারুন কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

মীন রাশি
আপনি যদি নতুন গাড়ি, বাড়ি, সম্পত্তি কেনার কথা ভাবছেন, তবে আপনি সাফল্য পেতে পারেন। অনেক দিন পর আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসে আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। আজ আপনার কঠোর পরিশ্রমে বস খুব খুশি হবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের বড় সুযোগ পেতে পারেন। ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications