Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 24 মে 2023
বুধবার, ২৪ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আপনার খরচের সঠিক হিসাব রাখুন। চাকুরিজীবীদের অফিসে সম্মান বাড়তে পারে। বসের পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকরাও আপনার পারফরম্যান্সে খুব খুশি হবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা
আজকের বৃষ রাশিফল
আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি পুরানো ঋণ পরিশোধ করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। চাকুরিজীবীরা তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। কাজে ভুল হলে ক্যারিয়ারে খারাপ প্রভাব পড়বে। জীবনসঙ্গীর ভালবাসা ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ৩টা
আজকের মিথুন রাশিফল
আর্থিক বিষয়ে অবহেলা করবেন না। অর্থ সংক্রান্ত লেনদেন করার সময় খুব সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে রাত ৮টা
আজকের কর্কট রাশিফল
আজকের দিনটি ব্যবসায়ীদের খুব ভাল কাটবে। আটকে থাকা কোনও চুক্তি আজ সম্পন্ন হবে। অর্থ লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা
আজকের সিংহ রাশিফল
চাকুরিজীবীদের উন্নতি হবে। আপনি যদি আপনার বর্তমান চাকরিতে সন্তুষ্ট না হন এবং চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে আজ একটি বড় কোম্পানি থেকে ভাল অফার পেতে পারেন। আপনার বেতন বৃদ্ধি হবে। ব্যবসায় ভাল লাভ হতে পারে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৯টা ৩০ থেকে দুপুর ২টা ৫৫
আজকের কন্যা রাশিফল
অফিসে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, তবে আপনি আপনার সাহস এবং আত্মবিশ্বাসের জোরে এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে। অর্থ লাভ হবে। আপনার আটকে থাকা কাজগুলিও সম্পন্ন হবে। আজ আপনি ক্লান্তি ও অনিদ্রায় ভুগতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ১১টা
আজকের তুলা রাশিফল
যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চান, আজ তাদের সামনে ভাল সুযোগ আসতে পারে। সম্প্রতি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে থাকলে, আপনার প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। কর্মক্ষেত্রে দিনটি তেমন ভাল কাটবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ২৫
আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুর সাহায্যে আজ আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। তারা আপনার কাজে সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসা আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫
আজকের ধনু রাশিফল
যারা অনলাইনে ব্যবসা করছেন, তাদের ব্যবসায় ভাল লাভ হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। চাকুরিজীবীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আয় বাড়বে। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৯টা থেকে ৮টা ৪৫
আজকের মকর রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল যাবে। কাজ সংক্রান্ত সমস্যার সমাধান হবে এবং আপনি আপনার কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। পরস্পরের প্রতি আস্থা বাড়বে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৪৫
আজকের কুম্ভ রাশিফল
যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদেরকে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাবার সঙ্গে মতপার্থক্য হতে পারে। সরকারি চাকুরিজীবীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৪টা ৫৫ থেকে সকাল ৯টা ৩০
আজকের মীন রাশিফল
অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনাকে বড় দায়িত্ব অর্পণ করতে পারেন। সময়মতো আপনার কাজ শেষ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল যাবে। আপনি যদি বড় লাভের আশা করেন, তাহলে হতাশ হতে পারেন। অর্থ নিয়ে চিন্তিত থাকতে পারেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications