Ajker Rashifal: আজকের দিনটি আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 24 জুন 2023

শনিবার, ২৪ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 24 June 2023

আজকের মেষ রাশিফল
লভ লাইফে অশান্তি হতে পারে। তবে তা সত্ত্বেও আপনি আপনার সঙ্গীর সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। কাজ সংক্রান্ত বড় উদ্বেগ দূর হবে। আজ আপনাকে হঠাৎ যাত্রা করতে হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল
আজকের দিনের শুরুটা ভাল হবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের জোরে সাফল্য অর্জন করবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে ৮টা

আজকের মিথুন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। আপনার অকারণে সন্দেহ করার অভ্যাসের কারণে, আজ আপনাদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আপনাকে বড় খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে সকাল ৯টা

আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ৩টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

আজকের সিংহ রাশিফল
আর্থিক বিষয়ে আজ আপনাকে খুব সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। অফিসে সহকর্মীদের কাছে আপনার গোপন শেয়ার করা থেকে বিরত থাকুন, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। জীবনসঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা করুন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে ৯টা ১৫

আজকের কন্যা রাশিফল
লভ লাইফ খুব ভাল কাটবে। ব্যবসায়ীরা ভাল ফলাফল পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল
আর্থিক অবস্থার বড় উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি স্বাভাবিক যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে ৮টা ৫০

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনার খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা ৫৫

আজকের ধনু রাশিফল
পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হতে পারে। কর্ম সংক্রান্ত প্রচেষ্টায় সাফল্য আসবে। ব্যবসায়ীরা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ০৫

আজকের মকর রাশিফল
সন্তানের কেরিয়ার সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। এই রাশির বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা

আজকের কুম্ভ রাশিফল
ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। তবে এই সমস্যাটি সাময়িক। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর ভালবাসা ও সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল
পরিবারের সকলের সঙ্গে ভাল সম্পর্ক রাখার চেষ্টা করুন। খরচ কমান। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে না।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, June 24, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion