Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২৪ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ার কারণে আপনি খুব হতাশ হতে পারেন। সহকর্মীদের সঙ্গেও আপনার মতভেদ হতে পারে। আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন না। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। ক্রমবর্ধমান মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্য হঠাৎ করেই খারাপ হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

বৃষ রাশি
চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আজ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তবে আপনার আপনি বুদ্ধি দিয়ে এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। আজ আর্থিক লাভও হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ ছোটো ভাই বা বোনের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। আর্থিক অবস্থা মজবুত হবে। আয়ের নতুন উৎস পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ১টা ২০

মিথুন রাশি
ব্যবসায়ীরা ভাল আর্থিক লাভ করতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।।চাকুরিজীবীরা আজ কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। আজ আপনি নতুন কিছু শিখতেও পারেন। অর্থের দিক দিয়ে দিনটি ভালই কাটবে। আজ খরচ কম হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। পরস্পরের প্রতি আস্থা বাড়বে। আজ আপনি আপনার প্রিয়জনের জন্য উপহার কিনতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

কর্কট রাশি
লভ লাইফ ভালই কাটবে। লভ ম্যারেজ করতে চাইলে পরিবারের থেকে অনুমোদন পেতে পারেন। আজকের দিনটি এই রাশির বিবাহিতদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বেশি থাকবে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৬টা থেকে বেলা ১২টা

সিংহ রাশি
আপনাকে অলসতা ত্যাগ করে আপনার কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার যদি অফিসে কোনও মুলতুবি কাজ থাকে, তবে আজই তা সম্পূর্ণ করার চেষ্টা করুন। কাজ স্থগিত রাখলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের বড় লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা

কন্যা রাশি
ব্যবসায়ীরা মিশ্র ফলাফল পাবেন। ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা আসতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজের কাজে মনোযোগ দিন। সহকর্মীদের কাজে হস্তক্ষেপ করবেন না। সুস্থ থাকতে হলে সময়মতো খাওয়াদাওয়া করুন এবং ভাল করে ঘুমান।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে দুপুর ৩টা

তুলা রাশি
চাকুরিজীবীদের দিনটি তেমন ভাল কাটবে না। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান তাহলে এটাই সঠিক সময়। ব্যবসায়ীদের তাঁদের প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সাপোর্ট পাবেন। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা

বৃশ্চিক রাশি
আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন এবং আপনার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন, তবে আজ আপনি সাফল্য পেতে পারেন। আজ আপনার সমস্ত কাজ কোনও বাধা ছাড়াই সম্পন্ন হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের সাপোর্ট পাবেন, পাশাপাশি বসও আপনার প্রশংসা করতে পারেন। আজ আপনি যে কোনও কঠিন কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারবেন। আজ প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আজ আপনার পেটের সমস্যা হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ১০টা থেকে বেলা ১২টা

ধনু রাশি
দাম্পত্য জীবনে সুখ থাকবে। আজ আপনার জীবনসঙ্গীর মেজাজ খুব ভাল থাকবে। লভ লাইফে সমস্যা দেখা দেবে। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। বেসরকারি চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বাড়তে পারে। ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত জাতকদের সমস্ত কাজ খুব সাবধানে করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আটকে থাকা কাজ আজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ১০

মকর রাশি
পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যায় পড়তে পারেন। আজ আদালতের দ্বারস্থ হতে পারেন। চাকুরিজীবীদের অফিসে বসের সামনে সঠিক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অতীতে করা বিনিয়োগ থেকে প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। টাকা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। আজ ব্যস্ত রুটিন এবং মানসিক চাপের কারণে আপনি শারীরিকভাবে ভাল বোধ করবেন না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৭টা ২৫ থেকে ১১টা

কুম্ভ রাশি
সরকারি চাকুরিজীবীদের ওপর কাজের চাপ বেশি থাকবে। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রতিকূল সময়েও আপনি আপনার প্রিয়জনের পূর্ণ সাপোর্ট পাবেন, বিশেষ করে পিতা-মাতা আপনাকে গাইড করতে পারেন। অর্থের দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। নিজেকে তরতাজা রাখতে হলে প্রতিদিন সকালে খোলা বাতাসে হাঁটতে যান।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

মীন রাশি
কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার পারফরম্যান্স নিয়ে অত্যন্ত সন্তুষ্ট হবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। প্রিয়জনের দুর্ব্যবহার আপনার অনুভূতিতে আঘাত করতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আজ আপনার ডিহাইড্রেশন হতে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications