Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 24 জানুয়ারি 2024

Ajker Rashifal, 24 January 2024: বুধবার, ২৪ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

মেষ রাশির জাতকদের আজকের দিনটি ভালো যাবে না। প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আপনি অপমানিত হতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে আপনাকে আপনার সেরা পারফরম্যান্স দিতে হবে। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টে ৫০ থেকে রাত ৯টা ০৫

আজকের বৃষ রাশিফল

ব্যবসায় ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজ যাত্রা করতে হতে পারে। আজ আপনি আয়ের নতুন উৎস পেতে পারেন। শীঘ্রই আপনি ঋণ মুক্ত হবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ৫০ থেকে দুপুর ১২টা

আজকের মিথুন রাশিফল

আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আজ কিছু গুরুত্বপূর্ণ কাজ আজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। নিজের প্রতি একটু খেয়াল রাখুন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ২টো ৫৫

আজকের কর্কট রাশিফল

আজকের দিনটি এই রাশির ব্যবসায়ীদের খুব ভালো কাটবে। পার্টনারশিপে নতুন কোনও ব্যবসা শুরু করতে চাইলে, তাতে সাফল্য পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেকার জাতকরা কর্মসংস্থান পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল

আজ আপনি মানসিকভাবে ভালো থাকবেন না। ব্যবসায়ীদের বড় কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা আজ কিছুটা স্বস্তি পেতে পারেন। মুলতুবি কাজগুলো সম্পন্ন হবে। আপনি নিজের জন্য সময় পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিতর্ক হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টে ১৫ থেকে সকাল ৯টা

আজকের কন্যা রাশিফল

পার্টনারশিপে ব্যবসা করার পরিকল্পনা করে থাকলে, আগে ভালো ভাবে খোঁজ খবর নিন। তাড়াহুড়ো করে এমন কিছু করবেন না যাতে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়েন। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন। আজ খরচ বেশি হবে। যদিও এতে বড় কোনও সমস্যা হবে না। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

কোর্ট-কাছারির মামলায় আপনি সাফল্য পেতে পারেন। যদি অফিসে কাজ সংক্রান্ত কোনও সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আজ আপনার সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। বড় মুনাফা করার জন্য নতুন কৌশল তৈরি করতে হবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার সন্তানদের সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারেন। তাদের পড়াশোনায় গাইড করবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আজ আপনার বিশেষ কারুর সঙ্গে দেখা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: দুপুর ১২টা ৫০ থেকে দুপুর ১টা ৫৫

আজকের বৃশ্চিক রাশিফল

আজ আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। সমাজে আপনার অবস্থান মজবুত হবে। আর্থিক সমস্যার সমাধান হবে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। প্রপার্টিতে বিনিয়োগ করার জন্য সময়টি অনুকূল। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আটকে থাকা কোনও ডিল আজ ফাইনাল হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের ধনু রাশিফল

পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনার পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায় লাভ হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: ভোর ৪টে থেকে ৯টা ২০

আজকের মকর রাশিফল

আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে দারুণ সময় কাটাবেন। পিতা-মাতা আজ আপনার প্রতি খুব খুশি হবেন। চাকুরিজীবীরা ভালো সুযোগ পেতে পারেন। আপনার ক্যারিয়ার নতুন দিকে অগ্রসর হবে। আজ আপনার জীবনসঙ্গী খুব ভালো মুডে থাকবেন। ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত কোনও ভালো খবর পেতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি মনোযোগ সহকারে পড়াশোনা করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: বিকেল ৪টে থেকে ৬টা ৪৫

আজকের কুম্ভ রাশিফল

আর্থিক সমস্যার কারণে আপনার মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে। ব্যবসায়ীদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ সময়মতো শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়বেন। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে। প্রিয়জনের দুর্ব্যবহার আজ আপনাকে খুব কষ্ট দিতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: বিকেল ৪টে ২৫ থেকে রাত ৮টা ৪৫

আজকের মীন রাশিফল

স্বাস্থ্যের আরও যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি কোনও অসুখে ভুগতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। যে কারণে আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন না। পারিবারিক জীবনেও মনোযোগ দিতে পারবেন না। লভ লাইফ খুব ভালো কাটবে। তবে আপনার সঙ্গীর কাছে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না, যা আপনি পূরণ করতে পারবেন না।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ১১টা ১৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, January 24, 2024, 5:35 [IST]
X
Desktop Bottom Promotion