Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 24 ফেব্রুয়ারি 2023

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

Ajker Rashifal: 24 February 2023

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল

আজকের মেষ রাশিফল

যাঁরা পার্টনারশিপে নতুন ব্যবসা শুরু করতে চান, আজ তাঁদের পরিকল্পনা এগিয়ে যাবে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। উচ্চ পদ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে চলমান কলহের অবসান ঘটবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে। আজ আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের বৃষ রাশিফল

আজকের বৃষ রাশিফল

অফিসের সমস্ত কাজ খুব মনোযোগ দিয়ে করুন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। সুস্থ থাকতে হলে, সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা

আজকের মিথুন রাশিফল

আজকের মিথুন রাশিফল

আজ খুব সাবধানে গাড়ি ব্যবহার করুন। বিশেষ করে রাতে গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন। শিক্ষার্থীদের পড়ালেখায় কোনও বাধা থাকলে, আজ সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক দিন পর শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ৩৪

শুভ সময়: সকাল ৫টা থেকে বিকেল ৫টা ১৫

আজকের কর্কট রাশিফল

আজকের কর্কট রাশিফল

কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। চাকুরিজীবীদের ওপর নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীরা আজ বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার ভাই-বোনদের সঙ্গে আনন্দে দিন কাটাবেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: হালকা হলুদ

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

আজকের সিংহ রাশিফল

আজকের সিংহ রাশিফল

ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে কোনও নতুন ব্যবসার প্রস্তাব গ্রহণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ খুব সতর্ক থাকতে হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

আজকের কন্যা রাশিফল

আজকের কন্যা রাশিফল

খরচ বাড়তে পারে। এভাবে খোলা মনে খরচ করতে থাকলে বড় সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি লাভজনক হবে। ভালো লাভ হতে পারে। আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০

আজকের তুলা রাশিফল

আজকের তুলা রাশিফল

পারিবারিক পরিস্থিতি খুব একটা ভালো থাকবে না। আজ খুব ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের বৃশ্চিক রাশিফল

আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য লাভদায়ক হতে চলেছে। সরকারি চাকরিজীবীদের উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।

শুভ রং: আকাশী নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

আজকের ধনু রাশিফল

আজকের ধনু রাশিফল

আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির কারুর কাছ থেকে সুখবর পেতে পারেন। ব্যবসায়ীদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের মকর রাশিফল

আজকের মকর রাশিফল

অফিসের সব কাজ সময়মতো সম্পন্ন হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার প্রতি খুব খুশি হবেন। ব্যবসায়ীরা আজ সাফল্য পেতে পারেন। আজ আপনার হাতে একটি ভালো সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

আজকের কুম্ভ রাশিফল

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীরা আজ নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। অফিসের সব কাজ উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় সম্পন্ন হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। আজ আপনার গ্যাস, বদহজম, অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মীন রাশিফল

আজকের মীন রাশিফল

আজ আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আজ আপনি ধর্মীয় স্থানেও যাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, February 24, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion