Ajker Rashifal: রবিবার দিনটা আপনার কেমন যাবে? দৈনিক রাশিফল 24 ডিসেম্বর 2023

Ajker Rashifal, 24 December 2023: রবিবার, ২৪ ডিসেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 24 December 2023

আজকের মেষ রাশিফল

আজ যাত্রা করার সময় আপনার জিনিসপত্র চুরি বা হারিয়ে যেতে পারে। তাই আগাম সতর্কতা অবলম্বন করলে ভালো। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের বড় মুনাফা অর্জনের জন্য তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের বৃষ রাশিফল

আজ খুব সাবধানে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আজ আপনার কথায় কারুর মনে আঘাত লাগতে পারে। ব্যবসায়ীরা কঠোর পরিশ্রম করবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল পেতে পারেন। চাকুরিজীবীরা সাফল্য পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি মূল্যবান কোনও জিনিস কিনতে পারেন। জীবনসঙ্গীর খারাপ আচরণে আপনি কষ্ট পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৮টা ২০

আজকের মিথুন রাশিফল

লভ লাইফ ভালো কাটবে। সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁদেরকে প্রচেষ্টা আরও বাড়াতে হবে। আপনি আপনার পুরানো পরিচিতি থেকে উপকৃত হতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতির হতে পারে। অর্থের অভাবে আটকে থাকা কাজগুলি আজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ০৫

আজকের কর্কট রাশিফল

ব্যবসায় ভালো লাভ হতে পারে। চাকুরিজীবীদের কাজের জন্য যাত্রা করতে হতে পারে। আর্থিক সমস্যা দেখা দেবে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট প্রতিকূল পরিস্থিতিতেও আপনাকে সাহস যোগাবে। স্বাস্থ্যের যত্ন নিন। তেল মশলাদার খাবার এড়িয়ে চলুন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা ৩০

আজকের সিংহ রাশিফল

চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি আপনার পারফরম্যান্স উন্নত করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে না। কাজে বাধা পড়তে পারে। আজ ব্যবসায়িক কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আর্থিক ক্ষতি হতে পারে। দুর্বল স্বাস্থ্যের কারণে আপনার দৈনন্দিন পরিকল্পনা ব্যাহত হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টে ০৫ থেকে ৮টা ৫৫

আজকের কন্যা রাশিফল

চাকরি হোক বা ব্যবসা, আজ আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। আপনি যদি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে থাকেন, তবে তার কিস্তি পরিশোধে সমস্যার সম্মুখীন হবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০

আজকের তুলা রাশিফল

ব্যবসায় ভালো লাভ হবে। চাকুরিজীবীরা আজ একটি বড় কোম্পানি থেকে কাজের অফার পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। ব্যক্তিগত জীবনে চলমান সমস্যার অবসান হবে। আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন। পরিবারের কারুর কাছ থেকে উপহার পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের যাত্রার যোগ রয়েছে। চাকুরিজীবীদের অফিসে ওভারটাইম করতে হতে পারে। আজ আপনি একসঙ্গে অনেকগুলো কাজ সম্পন্ন করবেন। তবে তাড়াহুড়ো করে ভুল করা থেকে বিরত থাকুন। তবে আজকের দিনটি আর্থিক দিক দিয়ে ভালো কাটবে না। যদি আয় বাড়ানোর চেষ্টা করেন, তবে আজ আপনি হতাশ হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো তর্ক হতে পারে। প্রিয়জনকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের ধনু রাশিফল

অফিসে বস যদি আপনাকে কোনও কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে সেটাকে অগ্রাধিকার দিতে হবে। পার্টনারশিপ ব্যবসায়ীদের আজকের দিনটা ভালো যাবে না। পার্টনারের সঙ্গে আপনার তর্ক হতে পারে। আজ আপনি পার্টনারশিপ শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। তবে ব্যয় কমান। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ১০টা

আজকের মকর রাশিফল

আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিতে হবে। বিশেষ করে আজ যদি কেউ আপনার কাছে ধার চায়, তবে ভালো করে ভেবেচিন্তে তবেই তাকে টাকা ধার দিন, অন্যথায় আপনার টাকা অনেকদিন আটকে যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা দেবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে বিকেল ৪টা

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে তবেই কোথাও বিনিয়োগ করুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। তবে আপনি আপনার সব কাজ সময়মতো সম্পন্ন করবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে সকাল ৯টা

আজকের মীন রাশিফল

ব্যবসায়ীদের নতুন কৌশল তৈরি করতে হবে। আপনি ছোটোখাটো ভুল করলেও আপনার বড় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কাজের চাপ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি আপনার কাছের কারুর জন্য দামী উপহার কিনতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion