Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 24 অগস্ট 2023
Ajker Rashifal: বৃহস্পতিবার, ২৪ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
পরিবারের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। বস যদি আপনাকে অফিসে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে সেই কাজ সময়ের মধ্যে সম্পন্ন করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে বেলা ১২টা
আজকের বৃষ রাশিফল
আজ ছোটোখাটো বিষয় নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। যে কারণে আজ আপনি মানসিকভাবে ভাল বোধ করবেন না। সব দুশ্চিন্তা ভুলে নিজের কাজে মনোনিবেশ করুন। শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের মিথুন রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। আপনার টাকা যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে আজ তা ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। মুলতী কাজের বোঝা বাড়তে পারে। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় আজ আপনি আপনার সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। পারিবারিক পরিস্থিতি অনুকূল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ২টা ৫০ থেকে বিকেল ৪টা
আজকের কর্কট রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। অবহেলা করলে বিপদে পড়বেন। জীবনসঙ্গীর মেজাজ ভাল থাকবে না। অফিসে আপনার সহকর্মীদের খুব বেশি বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৮টা ২০
আজকের সিংহ রাশিফল
আজকের দিনের শুরুটা দারুণ হবে। মানসিকভাবে আপনি খুব ভাল থাকবেন। শিক্ষার্থীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল যাবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে সকাল ৭টা ৫০
আজকের কন্যা রাশিফল
অফিসে বসের বকা শুনতে হতে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ ব্যয় বাড়বে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা
আজকের তুলা রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল যাবে। ভাল লাভ হবে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি পেটের রোগে ভুগবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: দুপুর ৩টা ২০ থেকে সন্ধ্যা ৬টা ২০
আজকের বৃশ্চিক রাশিফল
লভ লাইফ ভাল কাটবে। আর্থিক অবস্থা ভাল থাকবে না। বেশি খরচ না করাই ভাল। অফিসের পরিবেশ ভাল থাকবে না। তাই খুব সাবধানে সব কাজ করুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৯টা
আজকের ধনু রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের পার্টনারের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের একইসঙ্গে অনেকগুলি কাজ করতে হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
শিক্ষাক্ষেত্রে আপনার সন্তান বড় সাফল্য পেতে পারে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। কাজের চাপ কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে ৯টা ২৫
আজকের কুম্ভ রাশিফল
স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। দৈনন্দিন খরচ মেটাতে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। আজ জীবনসঙ্গী আপনার কাছ থেকে বড় কিছু চাইতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা
আজকের মীন রাশিফল
দীর্ঘ যাত্রার যোগ রয়েছে। এই যাত্রা লাভদায়ক হতে চলেছে। চাকুরিজীবীরা সুখবর পেতে পারেন। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। আপনি যদি কোনও নতুন কাজ শুরু করতে চান, তবে তাঁদের পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
