Ajker Rashifal : আজ সারাদিন আপনার কেমন কাটবে? দেখুন ২৪ এপ্রিলের রাশিফল

আজ সারাদিন আপনার কেমন কাটবে? জানতে দেখুন ২৪ এপ্রিলের রাশিফল।

Ajker Rashifal : 24 April 2022

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়ীদের আজ অর্থ লাভ হতে পারে। তবে আজ আপনি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। চাকুরিজীবীদের দিনটি খুব ভাল কাটবে না। অর্থের দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

বৃষ রাশি

বৃষ রাশি

আজ আপনি সন্তানের কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। আপনি তাঁর জন্য খুব গর্বিত বোধ করবেন। বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তবে তাঁর জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অফিসে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলি খুব সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সেগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বড় আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকতে হবে, নইলে আপনি প্রতারিত হতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ১৫

শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে বিকেল ৫টা ১০

মিথুন রাশি

মিথুন রাশি

আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, তবে আজ নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। আপনার কেরিয়ার নতুন দিকে এগোবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: দুপুর ১টা ২৫ থেকে দুপুর ৩টা

কর্কট রাশি

কর্কট রাশি

যে সব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের দিনটি তাঁদের জন্য শুভ হতে চলেছে। কোনও ভাল খবর পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। আজ গলা ব্যথা হতে পারে। ঠান্ডা খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: সকাল ৬টা ৪৫ থেকে ১০টা ২৫

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের সমস্ত অমীমাংসিত কাজ আজ শেষ হয়ে যেতে পারে। ব্যবসায়ীরা বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বাতের রোগীদের সমস্যা বাড়তে পারে।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি বেশ ভালই কাটবে। সরকারি চাকুরিজীবীদের কোনও দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীদেরকে মুনাফা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। মাইগ্রেনের রোগীদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার অসাবধানতার কারণে আজ আপনার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৯

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। আপনার আয় বাড়তে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। আজ খরচ একটু কম হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সহযোগিতা না পাওয়ার কারণে আপনি খুব হতাশ হবেন। ব্যবসায়ীরা আজ কিছু নতুন কৌশল তৈরি করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আজ আপনার সর্দি, কাশি, জ্বর, ক্লান্তি হতে পারে।

শুভ রং: বাদামি

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

ধনু রাশি

ধনু রাশি

সুস্থ সবল থাকতে, ব্যায়ামের মাধ্যমে আপনার দিন শুরু করুন। অফিসে অমীমাংসিত কাজের তালিকা বৃদ্ধির কারণে বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের নতুন অর্ডার নেওয়ার আগে পুরানো কাজগুলো শেষ করা উচিত। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ৩৮

শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

মকর রাশি

মকর রাশি

অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ মিটিং হতে পারে এবং তিনি আপনার পরামর্শগুলিকেও খুব গুরুত্ব দেবেন। ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করার পরিকল্পনা করছেন, তাহলে এই সময়টি উপযুক্ত। পারিবারিক জীবনে সুখ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ ভারী জিনিস তোলা এড়িয়ে চলুন, নইলে আপনার কোমর বা পিঠের সমস্যা হতে পারে।

শুভ রং: গাঢ় গোলাপী

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনি পিতা-মাতার সঙ্গে আরও বেশি সময় কাটাতে পারবেন। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আপনার কাজে পুরোপুরি মনোযোগ দিন। শারীরিকভাবে শক্তিশালী হতে হলে আপনাকে মানসিকভাবেও শক্তিশালী হতে হবে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

মীন রাশি

মীন রাশি

আজ আপনি কম পরিশ্রমে ভাল সাফল্য পেতে পারেন। সমস্ত কাজ আপনার পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। চাকুরিজীবীদের সকল কাজ যথাসময়ে সম্পন্ন হবে। সহকর্মীদের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। বাড়ির বড়দের আশীর্বাদ পাবেন। দাম্পত্য জীবন ভালই কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন। সুস্থ থাকার জন্য আপনার খাদ্যাভাসে কিছু পরিবর্তন আনতে হবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, April 24, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion