Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 23 সেপ্টেম্বর 2023

Ajker Rashifal, 23 September 2023: শনিবার, ২৩ সেপ্টেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 23 September 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের পরামর্শ উপেক্ষা করবেন না, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। অর্থ লেনদেনের সময় সতর্ক থাকুন। অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আজকের দিনটি উপযুক্ত নয়।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। আজ আপনাকে কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হবে। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। আপনার প্রিয়জন আজ ছোটোখাটো বিষয়ে রেগে যেতে পারেন। এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন অন্যথায় আপনাদের মধ্যে ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে সকাল ৮টা ১৫

আজকের মিথুন রাশিফল

স্বাস্থ্যের উন্নতি হবে। আজ আপনি মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। অফিসে আজ আপনাকে কোনও কঠিন কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। আজ আপনি আপনার সেরাটা দিতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের আজকের দিনটি খুবই ভাল কাটবে। কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০

আজকের কর্কট রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে। যে কারণে আজ আপনি মানসিকভাবে ভাল বোধ করবেন না। আর্থিক অবস্থা ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে বিকেল ৪টা

আজকের সিংহ রাশিফল

ঘরের পরিবেশ শান্ত থাকবে। আজ আপনার পিতা-মাতার সঙ্গে ঘরোয়া কোনও বিষয়ে আলোচনা হতে পারে। আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। আজ আপনার কানের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪২
শুভ সময়: সকাল ৫টা থেকে ৮টা ৪৫

আজকের কন্যা রাশিফল

আজ আপনি পূজাপাঠের প্রতি খুব আগ্রহী হবেন। কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করবেন। অফিসে আপনার আত্মবিশ্বাস এবং এনার্জি দেখে সবাই মুগ্ধ হবেন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের তুলা রাশিফল

আজ আপনি কম পরিশ্রমে ভাল ফল পেতে পারেন। আপনি খুব খুশি হবেন এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। অফিসে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের ভাল সুযোগ পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। অর্থ লাভ হতে পারে। কর্মক্ষেত্রে ভাল সুযোগ পাবেন। আপনি আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধি দিয়ে সাফল্য লাভে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। স্বাস্থ্যের যত্ন নিন। খাদ্যাভ্যাসে বদল আনুন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টা ৩০

আজকের ধনু রাশিফল

ব্যবসায়ীদের ঋণ বা অন্যান্য লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিশাল ক্ষতি হতে পারে। সরকারি চাকুরিজীবীদের আজকের দিনটি ভাল যাবে না। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল থাকবে। আজ আপনার বাবার সঙ্গে মতপার্থক্য হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা ৩০

আজকের মকর রাশিফল

লভ লাইফ ভাল কাটবে না। আপনার সঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আপনার কথাবার্তা ঠিক রাখুন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে না। অফিসে একসঙ্গে অনেক কাজ সামলানো এড়িয়ে চলুন, অন্যথায় কাজে অনেক ভুল হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ধূসর
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২০

আজকের কুম্ভ রাশিফল

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনারা একসঙ্গে ঘরোয়া দায়িত্ব পালন করবেন। আজ আপনার প্রিয়জন আপনাকে কোনও প্রতিশ্রুতি দিতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। অর্থ উপার্জনের সুযোগও পেতে পারেন। কাজের চাপ বেশি থাকবে। যে কারণে আপনি খুব ক্লান্তবোধ করবেন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ২৭
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা

আজকের মীন রাশিফল

আজকের দিনটি খুব একটা ভাল কাটবে না। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হতে পারে। যে কারণে আপনার মানসিক চাপ বাড়বে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আপনি খরচও কিছুটা কমাবেন। আজ আপনাকে কোথাও যাত্রা করতে হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে সকাল ৮টা ০৫

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, September 23, 2023, 8:42 [IST]
X
Desktop Bottom Promotion