Ajker Rashifal : কেমন কাটবে আজ সারা দিন? দেখুন ২৩ সেপ্টেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 23 September 2022

মেষ রাশি

মেষ রাশি

পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। ঘরের পরিবেশ আজ ভাল থাকবে না। আয়ের কথা মাথায় রেখে খরচ করলে ভাল হবে। এছাড়াও, আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২৫

বৃষ রাশি

বৃষ রাশি

যারা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন, তাদের পথে বাধা আসতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আজ বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনি দাঁতের ব্যথায় ভুগতে পারেন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে ৮টা ৫৫

মিথুন রাশি

মিথুন রাশি

আজ আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি অত্যন্ত সাহসের সঙ্গে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। চাকুরিজীবীদের মুলতবি থাকা কাজগুলি আজ সম্পন্ন হতে পারে। আপনার ভাল পারফরম্যান্সে বস খুব সন্তুষ্ট এবং খুশি হবেন। আজকের দিনটি ব্যবসায়ীদের ভাল কাটবে না। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গী আজ বড় সাফল্য পেতে পারেন। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে দারুন সময় কাটাবেন। যাদের লিভারের সমস্যা আছে, আজ তাদের সমস্যা আরও বাড়তে পারে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

কর্কট রাশি

কর্কট রাশি

আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। শীঘ্রই আপনার সমস্ত আর্থিক সমস্যা দূর হবে। অফিসে বস আপনাকে কোনও কঠিন কাজ অর্পণ করতে পারেন। আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু আপনি এই কাজটি সম্পন্ন করতে সফল হবেন। ব্যবসায়ীদের আজ ঝগড়ায় না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। আজ আপনার প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৪

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

সিংহ রাশি

সিংহ রাশি

আজ হঠাৎ করে বাড়িতে কিছু অতিথির আগমন আপনার সারা দিনের পরিকল্পনাকে ব্যাহত করতে পারে। আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজও অসম্পূর্ণ থেকে যাবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: ভোর ৪টা থেকে ৯টা ৩০

কন্যা রাশি

কন্যা রাশি

বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। অফিসে বসের মেজাজ খুব ভাল থাকবে। আপনাকে আপনার পছন্দের প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। ব্যবসায়ীদের ট্যাক্স সংক্রান্ত বিষয়ে অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, অতিরিক্ত চা, কফি খাওয়া বন্ধ করুন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ১২টা ৪০ থেকে বিকেল ৪টা

তুলা রাশি

তুলা রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটবে। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার পরিশ্রম সার্থক হবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার ভালবাসা এবং আশীর্বাদের কারণে আপনি বেশ ভাল বোধ করবেন। আপনি যদি অবিবাহিত হন, তাহলে শীঘ্রই আপনার জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। খরচ কমতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা ০৫

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা অফিসে বেশি গসিপ করা এড়িয়ে চলুন। আজ যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে উচ্চপদস্থ কর্মকর্তারা রেগে যেতে পারেন। এই সময় ঋণ না নেওয়াই ভাল, অন্যথায় ভবিষ্যতে আপনার উপর অনেক চাপ আসতে পারে। আজ সিঁড়ি দিয়ে ওঠানামার সময় খুব সতর্ক থাকুন, অন্যথায় পড়ে গিয়ে আঘাত পেতে পারেন।

শুভ রং: মেরুন

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সকাল ৭টা থেকে ৯টা ২০

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসে বড় সম্মান পেতে পারেন। তবে আপনাকে আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। ব্যবসায়ীরা আজ অভিজ্ঞ ব্যক্তির সাপোর্ট পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। বিবাহিত জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বাইরের লোকের হস্তক্ষেপের কারণে আজ আপনার বাড়িতে ঝগড়া হতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মানসিকভাবে শক্তিশালী থাকার জন্য প্রতিদিন মেডিটেশন করুন। এছাড়া, স্বাস্থ্যেরও যত্ন নিন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৬

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

লভ লাইফ ভাল কাটবে না। এই রাশির বিবাহিতরাও আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে না। অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করুন। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা ৫৫

মীন রাশি

মীন রাশি

সরকারি চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মনের মতো জায়গায় ট্রান্সফার হতে পারে। যারা প্রাইভেটে চাকরি করছেন তারাও তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। ছোটো ব্যবসায়ীদের আজ ভাল লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে। অর্থের অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৭

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, September 23, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion