Ajker Rashifal: মহানবমীতে কী আছে আপনার ভাগ্যে? দৈনিক রাশিফল 23 অক্টোবর 2023

Ajker Rashifal, 23 October 2023: সোমবার, ২৩ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 23 October 2023

আজকের মেষ রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের দিনটি উপযুক্ত। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে বিকেল ৪টে

আজকের বৃষ রাশিফল

অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হতে পারে। আজ অর্থ লাভ হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য দেখা যাবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে, তবে শীঘ্রই আপনাদের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অফিসে বস হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ মিটিং ডাকতে পারেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পাবেন। বিশেষ করে যাঁরা খাবারের ব্যবসা করেন, তাঁদের উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের মিথুন রাশিফল

বাড়িতে কোনও বয়স্ক সদস্য থাকলে, তিনি আজ অসুস্থ হতে পারেন। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে আপনার সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। টিমওয়ার্ক থেকে ভালো ফল পেতে পারেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। অর্থ সংক্রান্ত কাজ করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ৩টে

আজকের কর্কট রাশিফল

চাকুরিজীবীরা আজ অফিসে বসের বকা শুনতে পারেন। আপনার আত্মবিশ্বাস কমে যাবে। ব্যবসায় ভালো লাভ হবে। বড় ধরনের আর্থিক লাভ হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। ক্যারিয়ার সংক্রান্ত কোনও সমস্যা সমাধানে আপনি আপনার প্রিয়জনের সহযোগিতা পাবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো যাবে। খরচ কমবে। আজ আপনার হাড়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: সকাল ১০টা ৩০ থেকে বিকেল ৪টা ৫০

আজকের সিংহ রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো যাবে না। ব্যবসায়ীরা পুরানো আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনদের সঙ্গে আপনার ব্যবহার ঠিক রাখুন। তারা আপনাকে কোনও পরামর্শ দিলে তাদের কথা উপেক্ষা না করাই ভালো। আজ আপনি বন্ধুবান্ধদের সঙ্গে ভালো সময় কাটাবেন। অযথা অর্থ ব্যয় করবেন না। স্বাস্থ্য দুর্বল থাকবে। সিগারেট এবং অ্যালকোহলের মতো খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা ১৫

আজকের কন্যা রাশিফল

পেশাগত জীবন ভালো যাবে। ব্যবসায় ভালো লাভ হবে। নতুন কোনও কাজ শুরু করার থাকলে, তাতে সাফল্য লাভ হবে। পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। আজ আপনার হাত বা পায়ের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টো ২০ থেকে বিকেল ৪টে ৩০

আজকের তুলা রাশিফল

আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তবে তাতে সাফল্য লাভ করতে পারেন। আজ আপনি একজন স্বনামধন্য এবং অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পেতে পারেন। চাকুরিজীবীদের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বিবাহিত জীবনের সুখ, শান্তি থাকবে। লভ লাইফে ঝামেলা হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে দুপুর ২টো ২৫

আজকের বৃশ্চিক রাশিফল

কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার প্রচেষ্টায় সাফল্য পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা সুখবর পেতে পারেন। আজ খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। আজ আপনি অ্যালার্জি বা সংক্রমণে ভুগতে পারেন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৫৫

আজকের ধনু রাশিফল

স্বাস্থ্য ভালো থাকবে না। অফিসে নিজের কাজে মনোযোগ দিন। ব্যবসায় ভালো লাভ হবে। লভ লাইফ ভালো যাবে।
শুভ রং: জাফরান
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ২০ থেকে দুপুর ৩টে

আজকের মকর রাশিফল

ব্যবসায়ীরা আজ দীর্ঘ যাত্রার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর পাবেন। আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি মানসিকভাবেও ভালো বোধ করবেন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা ১৫

আজকের কুম্ভ রাশিফল

আজ ব্যয় বৃদ্ধি পেতে পারে। অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। আজ বসও খুব ভালো মেজাজে থাকবেন। আপনার কোনও কাজ যদি মুলতবি থাকে, তবে তা শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন কোনও প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। আজ আপনার অর্থ লাভেরও সম্ভাবনা রয়েছে। সম্পত্তি সংক্রান্ত মামলা আদালতে চলমান থাকলে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ৩টা ৩০

আজকের মীন রাশিফল

শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের ভালো লাভ হবে। খুচরা ব্যবসায়ীদেরও ভালো লাভ হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, October 23, 2023, 10:02 [IST]
X
Desktop Bottom Promotion