Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal 23 November 2022 : আজ আপনার জীবনে কী ঘটবে? দেখুন ২৩ নভেম্বরের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ হঠাৎ বাড়িতে কিছু অতিথি আসতে পারে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বড় লাভ হতে পারে। আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি যদি আপনার বাবার ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে আজ তাঁর কিছু পরামর্শ খুব উপকারী হতে পারে। চাকুরিজীবীজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন। অফিসে বস আপনার অনেক প্রশংসা করবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা ৩০

বৃষ রাশি
আজ আপনার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। যারা বিদেশে গিয়ে চাকরি করতে চান, কিন্তু ভিসা নিয়ে সমস্যায় আছেন, আজ তাদের সমস্যার সমাধান হতে পারে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা

মিথুন রাশি
চাকুরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়ীদের কাজে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভাল থাকবে না। আজ স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা ২৫ থেকে রাত ৯টা

কর্কট রাশি
ব্যবসায়ীরা দ্রুত মুনাফা অর্জনের জন্য শর্টকাট পথ অবলম্বন করবেন না, অন্যথায় আপনার বিশাল ক্ষতি হতে পারে। আর্থিক দুশ্চিন্তা বাড়তে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনি আপনার প্রিয়জনের ভালবাসা এবং সাপোর্ট পাবেন। আজ আপনার ক্লান্তি ও অনিদ্রার সমস্যা হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা

সিংহ রাশি
সেলস এবং মার্কেটিংয়ে কর্মরত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয় নিয়ে আপনার তর্ক হতে পারে। আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব আসতে পারে এবং বাড়ির পরিবেশও খারাপ হতে পারে। অর্থ প্রাপ্তি হতে পারে। আজ আর্থিক চিন্তার অবসান হবে। স্বাস্থ্য ভাল থাকবে না। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, আজ তাদের সমস্যা আরও বাড়তে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

কন্যা রাশি
অফিসে আপনার সামান্য অবহেলার কারণে অনেক বড় ক্ষতি হতে পারে। আজ বসের মেজাজ খুব খারাপ হবে। ব্যবসায়ীরা আজ আর্থিক সংকটে পড়তে পারেন। অর্থাভাবের কারণে আজ আপনার কিছু কাজ মাঝপথে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজ আপনার মানসিক চাপ বাড়তে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

তুলা রাশি
আজকের দিনের শুরুটা ভাল হবে না। আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকবেন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। কর্মক্ষেত্রে আশানুরূপ ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। অফিসে আপনার অবস্থানও শক্তিশালী হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদেরকে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিরাট ক্ষতি হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা

বৃশ্চিক রাশি
আর্থিক অবস্থা ভাল থাকবে। তবে আজ আপনাকে বড় ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের অফিসের মুলতুবি কাজগুলি যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার উপর ক্ষুব্ধ হতে পারেন। ছোটো ব্যবসায়ীদের ভাল লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে রাত ৮টা

ধনু রাশি
ব্যবসায়ীদের আজ বড় খরচ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। যারা আয় বাড়ানোর চেষ্টা করছেন, তারা সাফল্য পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার জ্বর, মাথাব্যথা, সর্দি, কাশি হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

মকর রাশি
চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। টিমওয়ার্ক করলে ভাল সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীরা সাফল্য পেতে পারেন। আর্থিক সমস্যা দূর হতে পারে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। বহিরাগতদের আপনার বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না, অন্যথায় আপনার সমস্যা কমার পরিবর্তে বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। আজ খরচ কম হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: দুপুর ২টা ০৫ থেকে বিকেল ৪টা

কুম্ভ রাশি
চাকুরিজীবীরা অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। কিছু লোক আপনার সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। বড় ব্যবসায়ীদেরকে প্রতিটি সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। আজ আপনি খুব চাপের মধ্যে থাকবেন এবং অনেক নেতিবাচক চিন্তাও আপনার মনে আসতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ৩টা ০৫

মীন রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আটকে থাকা চুক্তি আজ সম্পন্ন হতে পারে এবং আপনার ভাল লাভ হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চান, আজ তারা সুখবর পেতে পারেন। চাকুরিজীবীদের অফিসে কঠোর পরিশ্রম করতে হতে পারে। আজ কাজের চাপ বেশি হবে, তবে আপনার কঠোর পরিশ্রম আপনার সামনে সাফল্যের দরজা খুলে দিতে পারে। আর্থিক অবস্থা মজবুত থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার আশীর্বাদ পাবেন। পত্নী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন এবং আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications