Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ সারা দিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল 23 মে 2023
মঙ্গলবার, ২৩ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
অফিসের সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। আজ বসের নজর আপনার দিকে থাকবে। ব্যবসায়ীরা আজ ভাল সুযোগ পাবেন। শীঘ্রই আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার সাপোর্ট পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃষ রাশিফল
চাকুজীবীদের আজ বড় পরিবর্তন হতে পারে। হঠাৎ বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা
আজকের মিথুন রাশিফল
মানসিকভাবে আপনি আজ ভাল থাকবেন না। কোনও বিষয় নিয়ে খুব চিন্তিত থাকবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিক কাটবে। অর্থ নিয়ে আজ কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনি আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের কর্কট রাশিফল
ঘরের পরিবেশ খুব ভাল থাকবে। আপনার উপর দায়িত্ব বাড়তে পারে। তবে আপনি আপনার সমস্ত দায়িত্ব ভাল ভাবে পালন করবেন। চাকুরিজীবীরা অফিসে একসঙ্গে অনেক কাজ করবেন না, তাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের সিংহ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করুন। ব্যবসায়ীদের আর্থিক লেনদেন করার সময় খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে না। আপনাকে ঋণ নিতে হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২৪
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে দুপুর ৩টা
আজকের কন্যা রাশিফল
রাজনীতির সঙ্গে যুক্ত জাতকদের আজকের দিনটি খুব ভাল কাটবে। বড় সাফল্য পেতে পারেন। আজ আপনি কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৮টা
আজকের তুলা রাশিফল
আজ আপনাকে অফিসে কোনও কঠিন কাজ দেওয়া হতে পারে। তবে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আজ প্রচুর ব্যয় হতে পারে। সুস্থ থাকতে, প্রতিদিন ব্যায়াম ও মেডিটেশন করুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টা ২০
আজকের বৃশ্চিক রাশিফল
ঘরের পরিবেশ ভাল থাকবে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটবে। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসে বড় সম্মান পেতে পারেন। আপনার ভাল পারফরম্যান্সের জোরে আজ আপনি সকলের মন জয় করতে সক্ষম হবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আজ আপনার চোখের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের ধনু রাশিফল
আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কিছুদিন ধরে কাজ নিয়ে চিন্তিত থাকেন, তবে আজ আপনার সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের মকর রাশিফল
কর্মক্ষেত্রে আপনার আচরণ ঠিক রাখুন। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে লেনদেনের সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
আজ সন্তানের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। খরচ বাড়তে পারে। অফিসে প্রতিযোগিতা বাড়বে। আপনার সব কাজ ঠিকমতো করার চেষ্টা করুন। ব্যবসায় ভাল লাভ হতে পারে। নিজের শরীরের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা ২৫ থেকে দুপুর ২টা
আজকের মীন রাশিফল
কোনও নতুন কাজ শুরু করার আগে অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিন। আপনি অবশ্যই সফল হবেন। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হতে পারে। ব্যবসায়ীদের আজ তাড়াহুড়ো করে কোনও চুক্তি না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications