Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন কাটবে আজ সারা দিন? দৈনিক রাশিফল 23 মার্চ 2023
বৃহস্পতিবার, ২৩ মার্চের দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো কাটবে না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। আর্থিক দিক দিয়ে দিনটি স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। আর্থিক সমস্যার সমাধান হতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে তীর্থ স্থানে যেতে পারেন। সুস্থ সবল থাকতে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করুন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বিকেল ৫টা ০৫ থেকে রাত ৮টা ৫৫

আজকের বৃষ রাশিফল
বিবাহিত জীবনে সকল সমস্যার অবসান হবে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। আজ খরচ বাড়বে। চাকরি বা ব্যবসা, আজ আপনি আপনার সমস্ত দায়িত্ব খুব ভালো ভাবে পালন করবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৩৪
শুভ সময়: সকাল ৫টা থেকে বিকেল ৫টা ১৫

আজকের মিথুন রাশিফল
আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনার কোনও পুরানো বন্ধু বাড়িতে আসতে পারে। অনেকদিন পর খুব ভালো সময় কাটাবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হালকা হলুদ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে দুপুর ২টা ৩০

আজকের কর্কট রাশিফল
যাঁরা চাকরির পরীক্ষা দিয়েছেন, তাঁদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা আয়ের ভালো সুযোগ পেতে পারেন। আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ২টা ৪৫ থেকে রাত ৯টা ৩০

আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীদের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। চাকুরিজীবীরা অফিসে সুখবর পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

আজকের কন্যা রাশিফল
অনেকদিন পর, কাজের চাপ কম থাকায় আপনি বেশ ভালো বোধ করবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা ৩০

আজকের তুলা রাশিফল
এই রাশির চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। অফিসে আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হবে এবং শীঘ্রই আপনি ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভালো সুযোগ পেতে পারেন। ভবিষ্যতে এর থেকে দ্বিগুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গী আজ খুব রোমান্টিক মুডে থাকবেন। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ২৫

আজকের বৃশ্চিক রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে। আপনি একাধিক উৎস থেকে আয় করতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের আজ পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ৮টা ৩০ থেকে দুপুর ২টা ৩০

আজকের ধনু রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো কাটবে না। টাকা হাত থেকে বেরিয়ে যেতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ১২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

আজকের মকর রাশিফল
ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার অবসান হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। যে সব বেকার জাতকরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তারা আজ ভালো সুযোগ পেতে পারেন। আজ ব্যয় বাড়তে পারে। বাড়ির কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। হার্টের রোগীরা নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ৩টা

আজকের কুম্ভ রাশিফল
বাড়ির পরিবেশ ভালো থাকবে। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। ছোটো ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০

আজকের মীন রাশিফল
দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর কাছে কোনও প্রতিশ্রুতি দিয়ে থাকলে, আজ আপনি তা পূরণ করতে সক্ষম হবেন। আপনাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আজ আপনি পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিডিটির সমস্যায় ভুগতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৯টা ০৫ থেকে বেলা ১২টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications