Ajker Rashifal: কেমন কাটবে শুক্রবার? দৈনিক রাশিফল 23 জুন 2023

শুক্রবার, ২৩ জুন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 23 June 2023

আজকের মেষ রাশিফল
সন্তানের তরফ থেকে ভালো খবর আসতে পারে। পিতা-মাতার সঙ্গে আপনার মনের কথা বলার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। অর্থ লাভ হতে পারে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সকাল ৮টা ২০ থেকে ৯টা ৫০

আজকের বৃষ রাশিফল
স্বাস্থ্য ভাল থাকবে। দীর্ঘ সময় পর আজ আপনি আপনার কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে খুব সাবধানে কথা বলুন, অন্যথায় আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের মিথুন রাশিফল
চাকুরিজীবীদের আজকের দিনটি খুবই ভাল কাটবে। আপনি আপনার কঠোর পরিশ্রমের যথাযথ ফলাফল পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। প্রিয়জনের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৫৫ থেকে রাত ৮টা ১৫

আজকের কর্কট রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: ভোর ৪টা ০৫ থেকে সকাল ৯টা

আজকের সিংহ রাশিফল
আজ কাজের জন্য দীর্ঘ যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে গভীর রাত পর্যন্ত জেগে থাকা এড়িয়ে চলুন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১২টা ৪৫ থেকে দুপুর ৩টা

আজকের কন্যা রাশিফল
আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। নিজের জন্য কেনাকাটা করতে পারেন। জীবনসঙ্গী খুব ভাল মেজাজে থাকবেন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৩০

আজকের তুলা রাশিফল
স্বাস্থ্য দুর্বল থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার রাগ নিয়ন্ত্রণ করুন। অফিসে দীর্ঘদিন ধরে কোনও কাজ পেন্ডিং থাকলে, আজ তা সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায় ভাল লাভ হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ২টা ০৫ থেকে বিকেল ৪টা

আজকের বৃশ্চিক রাশিফল
ঘরের পরিবেশ ঠিক থাকবে। আজ আপনি বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আপনাকে অতিরিক্ত ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল যাবে। আপনি আশানুরূপ ফলাফল পেতে পারেন। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সন্ধ্যা ৭টা ৩০ থেকে রাত ৯টা ১৫

আজকের ধনু রাশিফল
বাড়িতে যদি কোনও বিবাহযোগ্য সদস্য থাকে, তবে আজ তার জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পিতা-মাতার সঙ্গে আপনি খুব ভাল সময় কাটাবেন। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সকাল ৭টা থেকে ১০টা

আজকের মকর রাশিফল
আজ খরচ বাড়বে। ব্যবসায়ীদের খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের কুম্ভ রাশিফল
আজ আপনি আপনার ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। আপনার বড় দুশ্চিন্তা দূর হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের ভাল লাভ হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালই কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৮টা ৫৫

আজকের মীন রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ ভাল লাভ হবে। চাকুরিজীবীদের বদলি হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, June 23, 2023, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion