Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 23 জুলাই 2023

Ajker Rashifal: রবিবার, ২৩ জুলাই কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 23 July 2023

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি কিছু ক্ষেত্রে ভালো কাটবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে এবং আপনি অর্থ লাভ করবেন। ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০

আজকের বৃষ রাশিফল
অনেকদিন পর আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনি আপনার পছন্দের জায়গায় বেড়াতে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার উপর কোনও দায়িত্বশীল কাজও অর্পিত হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০

আজকের মিথুন রাশিফল
আজ টাকা নিয়ে বাড়িতে বিতর্ক হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। মুলতবি কাজের চাপ বাড়বে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৪টা ০৫ থেকে রাত ৯টা

আজকের কর্কট রাশিফল
সিঙ্গেল জাতকরা মনের মতো জীবনসঙ্গী পেতে পারেন। শীঘ্রই আপনার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। ভেবেচিন্তে খরচ করুন। চাকুরিজীবীদের কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৫টা ৪৫ থেকে সকাল ১০টা ২৫

আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি খুব ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে চমৎকার সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো যাবে। নিজের প্রতিভা দেখানোর ভালো সুযোগ পাবেন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৩১
শুভ সময়: দুপুর ১টা থেকে দুপুর ৩টা

আজকের কন্যা রাশিফল
আজকের দিনের শুরুটা খুব ভালো হবে। আপনার বড় কোনও সমস্যার অবসান ঘটবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার জন্য খুবই উপকারী হবে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। আপনি আপনার প্রিয়জনকে যথেষ্ট সময় দিতে পারবেন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: দুপুর ২টা ১৫ থেকে রাত ৮টা ১০

আজকের তুলা রাশিফল
বাড়িতে নতুন সদস্যের প্রবেশ হতে পারে। আজ আপনার বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। আপনি তীর্থ যাত্রায় যেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫

আজকের বৃশ্চিক রাশিফল
মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। আপনার আটকে থাকা কাজ শেষ হতে পারে। আর্থিক লাভ হতে পারে। লভ লাইফ ভালো কাটবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টা

আজকের ধনু রাশিফল
স্বাস্থ্য সমস্যা হতে পারে। অবিলম্বে একজন ভালো ডাক্তার দেখান। ব্যয় বাড়বে। তাড়াহুড়ো করে ক্যারিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকরি হোক বা ব্যবসা, আপনাকে আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৩৮
শুভ সময়: সকাল ৭টা ৫৫ থেকে ১০টা ৩০

আজকের মকর রাশিফল
পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের আজকের দিনটি ভালো যাবে না। পার্টনারের সঙ্গে আপনার তর্ক হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: গাঢ় গোলাপী
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০

আজকের কুম্ভ রাশিফল
স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। আজ আপনি নিজের জন্য কিছু গুরুত্বপূর্ণ কেনাকাটাও করতে পারেন। অফিসে বসের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মীন রাশিফল
দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ১২টা ৩০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Sunday, July 23, 2023, 7:04 [IST]
X
Desktop Bottom Promotion