Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? দেখুন ২৩ জুলাইয়ের রাশিফল
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
আজ আপনার হাত থেকে একটি ভাল সুযোগ চলে যেতে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার ত্বকের কোনও সমস্যা হতে পারে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা থেকে ৯টা ২০

বৃষ রাশি
কর্মক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। কিছু সহকর্মী আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

মিথুন রাশি
পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল যাবে। আজকের দিনটি চাকুরিজীবীদের ভাল কাটবে। শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ কোনও বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে বিকেল ৫টা

কর্কট রাশি
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের খুব ভাল কাটবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আয় ভাল হবে, কিন্তু আপনার টাকা কোথাও আটকে যেতে পারে। চাকুরিজীবীদের আজ ওভারটাইম করতে হতে পারে। কাজের চাপ বেশি থাকতে পারে। ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা থেকে রাত ৮টা

সিংহ রাশি
আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। কাজের জন্য আপনাকে দীর্ঘ সময় যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীরা যদি নতুন কোনও প্রকল্প শুরু করতে চান, তাহলে আজ বাধা আসতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন, অন্যথায় আপনার বিবাহিত জীবনে সমস্যা বাড়তে পারে। আজ আপনার কানের সমস্যা হতে পারে।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

কন্যা রাশি
বাড়ির পরিবেশ খুব ভাল থাকবে। পরিবারের সকলের ভালবাসা ও সাপোর্ট পাবেন। বাড়ির বড়দের সহায়তায় আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজও আজ সম্পন্ন হতে পারে। আপনাকে অফিসে খুব সতর্ক থাকতে হবে, অন্যথায় আপনার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিতে পারে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। খরচ বাড়তে পারে। এছাড়াও, আজ আপনাকে পুরানো ঋণও পরিশোধ করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা

তুলা রাশি
চাকুরিজীবীরা কাজে দেরি করলে সমস্যায় পড়তে পারেন। বস যদি আপনাকে কোনও কাজ দিয়ে থাকেন, তবে তা সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের উচিত কোনও নতুন কাজ শুরু করার আগে পুরানো মুলতুবি কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করা, অন্যথায় কাজের চাপ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৫:১৫ থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
আজকের দিনটি ব্যবসায়ীদের ভাল কাটতে পারে। আটকে থাকা কোনও পরিকল্পনা আবার শুরু হতে পারে। এছাড়াও, আপনার সামনে আসা বাধাও আজ দূর হয়ে যাবে এবং আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। চাকুরিজীবীদের অফিসে বসের বকা শুনতে হতে পারে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৪টা

ধনু রাশি
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে আজ কোনও পুরানো ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আপনি আজ মানসিকভাবে খুব ভাল বোধ করবেন। ব্যবসায়ীরা আশানুরূপ ফলাফল পেতে পারেন। আপনার কাজে গতি আসবে। চাকুরিজীবীরা অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনরা আপনার উপর খুব খুশি হবেন। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: হালকা লাল
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা

মকর রাশি
আপনি যদি চাকরির জন্য বিদেশে যেতে চান, কিন্তু ভিসা সংক্রান্ত কোনও সমস্যা হচ্ছে, তাহলে আজই এই সমস্যা দূর হতে পারে। ব্যবসায়ীরা আজ বড় গ্রাহকদের সঙ্গে ডিল করার সুযোগ পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

কুম্ভ রাশি
ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। জীবনসঙ্গী খুব রোমান্টিক মুডে থাকবেন। অর্থের দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৬টা ৫৫ থেকে ৮টা ২০

মীন রাশি
স্বাস্থ্যের যত্ন নিন, অন্যথায় আপনি গুরুতর রোগের কবলে পড়তে পারেন। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ বেশি থাকবে, পাশাপাশি আজ কোনও মিটিং-এর ডাক আসতে পারে। ব্যবসায়ীরা দ্রুত লাভের জন্য শর্টকাট রুট ধরবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে এবং আপনার ভাবমূর্তিও নষ্ট হতে পারে। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পারিবারিক জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications