Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 23 জানুয়ারি 2024

Ajker Rashifal, 23 January 2024: মঙ্গলবার, ২৩ জানুয়ারি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal

আজকের মেষ রাশিফল

বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। একজন আদর্শ জীবনসঙ্গীর মতো, আপনি আপনার প্রিয়জনকে ঘরোয়া দায়িত্ব পালনে সহায়তা করবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে। আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে খুব ভালো বোধ করবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩২
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৩০

আজকের বৃষ রাশিফল

আর্থিক বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার টাকা চুরি হয়ে যেতে পারে বা আপনি প্রতারিত হতে পারেন। অর্থ সংক্রান্ত কোনও কাজ তাড়াহুড়ো করে না করলেই ভালো হবে। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বকা শুনতে হতে পারেন। আপনার অসাবধানতার কারণে বড় ক্ষতি হয়ে যেতে পারে। ব্যবসায় লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের বড় কোনও সমস্যা হবে না।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ৩টে

আজকের মিথুন রাশিফল

লভ লাইফ ভালো যাবে। মনের মানুষকে বিয়ে করার ইচ্ছা পূরণ হতে পারে। এই রাশির বিবাহিত জাতকদের আজকের দিনটি খুব ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। আজ আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ কোনো ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ০৫

আজকের কর্কট রাশিফল

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো যাবে। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের উপর কাজের চাপ বাড়বে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। অতীতে করা কোনও বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। মা বা বাবার স্বাস্থ্যের অবনতি হতে পারে। যে কারণে আজ আপনার দুশ্চিন্তা বাড়তে পারে।
শুভ রং: সিলভার
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৪টে ৩০

আজকের সিংহ রাশিফল

ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা অভিজ্ঞ ব্যক্তির গাইডেন্স পাবেন। আপনার আয় ভাল হবে, কিন্তু ক্রমাগত ব্যয় বৃদ্ধির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটাবেন। কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৬টা থেকে ৯টা

আজকের কন্যা রাশিফল

বাড়ির পরিবেশ ভালো থাকবে। আর্থিক কাজে একেবারেই তাড়াহুড়ো করবেন না, বিশেষত আপনি যদি অর্থ সংক্রান্ত কোনও লেনদেন করতে যাচ্ছেন, তবে আজকের দিনটি তার জন্য উপযুক্ত নয়। অফিসে আপনাকে কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

আজকের তুলা রাশিফল

ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আজ আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। আর্থিক লেনদেন খুব সাবধানে করুন, অন্যথায় আপনার অর্থ দীর্ঘ সময়ের জন্য আটকে যেতে পারে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো যাবে। নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারেন। চাকুরিজীবীরা তাদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পাবেন। আয় বাড়তে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: ভোর ৪টে ৩০ থেকে ৮টা ৫০

আজকের বৃশ্চিক রাশিফল

ব্যবসায়ীদের বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি পার্টনারশিপে ব্যবসা করেন, তবে আপনার পার্টনারের সঙ্গে পরামর্শ করে তবেই কোনও সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক যাবে। খরচ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থ সংক্রান্ত লেনদেন বুদ্ধি দিয়ে করা উচিত। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। আপনি আপনার পিতা-মাতার সাপোর্ট পাবেন। আজ ভাই বা বোনের সাথে সম্পর্কিত কোনও ভালো খবর পেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

আজকের ধনু রাশিফল

আজকের দিনটি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। ব্যক্তিগত বা পেশাগত জীবনে দায়িত্ব বাড়বে। হঠাৎ বাড়িতে অতিথি আগমনের কারণে আপনার সারা দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের কথা উপেক্ষা না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি আপনারই হবে। চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদেরকে তাদের বিরোধীদের থেকে খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আজ আপনি খুব ক্লান্ত বোধ করবেন।
শুভ রং: গাঢ় লাল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা ১০ থেকে রাত ৮টা ১০

আজকের মকর রাশিফল

চাকরিজীবীদের খুব সাবধানে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কাজে ভুল করেন তাহলে আপনার উপর দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ব্যবসায়ীরা সমস্যায় পড়তে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। আপনাদের মধ্যে মতভেদ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ৫০ থেকে ৯টা ২০

আজকের কুম্ভ রাশিফল

ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। আটকে থাকা কাজগুলো আজ শেষ হতে পারে। চাকুরিজীবীরা অফিসে গুরুত্বপূর্ণ কোনও খবর পেতে পারেন। পদোন্নতি হতে পারে বা আপনার পছন্দসই জায়গায় ট্রান্সফার হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থের অভাবে আটকে থাকা কাজগুলো আজ শেষ হতে পারে। জীবনসঙ্গীর ভালোবাসা এবং সাপোর্ট পাবেন। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে। সঙ্গীর সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকবে। আপনি সর্দি, কাশি, জ্বরে ভুগতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: দুপুর ২টো থেকে বিকেল ৪টে ৩০

আজকের মীন রাশিফল

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আপনি যদি চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করে থাকেন, তবে আজ একটি ভালো অফার পেতে পারেন। ব্যবসায় লাভ হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনার অর্থ লাভ হতে পারে। লভ লাইফে প্রেম-ভালোবাসা থাকবে। সঙ্গীর সঙ্গে আজকের দিনটা খুব ভালো কাটবে। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৪টে ২০ থেকে সন্ধ্যা ৭টা

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, January 23, 2024, 5:30 [IST]
X
Desktop Bottom Promotion