Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 23 জানুয়ারি 2023
সোমবার ২৩ জানুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল: কর্মক্ষেত্রে খুব সাবধানে কাজ করুন
আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে সমস্ত কাজ করতে হবে। পাশাপাশি বসের দেওয়া পরামর্শগুলি মেনে চলতে হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। বড় লাভের আশা করলে হতাশ হবেন। পরিবারে সুখ-শান্তি থাকবে। বাড়ির সকলের সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। আর্থিক দিক থেকে দিনটি শুভ। স্বাস্থ্যের ক্ষেত্রেও দিনটি ভালো। আজ কোনও বড় সমস্যা হবে না।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৯
শুভ সময়: দুপুর ১২টা ২০ থেকে বিকাল ৪টা

আজকের বৃষ রাশিফল: চাকরি ও ব্যবসায় লাভ হবে
কর্মক্ষেত্রে দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চাকুরিজীবীরা কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। পরিবারে সুখ-শান্তি থাকবে। বড়দের আশীর্বাদ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা বাড়তে পারে। তবে এটি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি কাটবে। আয় বাড়ানোর চেষ্টা করলে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো নয়।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ১টা ৫৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের মিথুন রাশিফল: ব্যবসায়ীদের দিনটি ভালো কাটবে না
আজ পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। বড়দের আশীর্বাদ পাবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ হালকা হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়। লাভ পেতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। সহজে সম্পন্ন হয়ে যাওয়া এমন কাজেও বাধার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো। স্বাস্থ্যকে ঠিক রাখতে খেলাধুলায় অংশ নিন এবং নিজের খেয়াল রাখুন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা

আজকের কর্কট রাশিফল: জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে
কর্মক্ষেত্রে দিনটি ভালো নয়। আজ কোনও সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভালো। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যয় বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। খারাপ সময়ে আপনি তাঁর সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ২২
শুভ সময়: বিকাল ৫টা থেকে রাত ৯টা

আজকের সিংহ রাশিফল: কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে
কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। অফিসে আপনার উপর কাজের অতিরিক্ত দায়িত্ব বাড়তে পারে। ব্যবসায়ীদের আজ একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনাকে সময়মতো সতর্ক থাকতে হবে। একে-অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি হবে। স্বাস্থ্য সম্পর্কে আপনাকে একটু সাবধান হতে হবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ২০

আজকের কন্যা রাশিফল: চাকরি ও ব্যবসায় লাভ হবে
আজ আপনার কোনও ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। ব্যবসায়ীরা আজ একটি ভাল সুযোগ পেতে পারেন। চাকুরিজীবীরা কাঙ্খিত বদলি পেতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি ভালো। স্বাস্থ্যের প্রতি আজ যত্ন নিন। অন্যথায় অ্যালার্জির সমস্যা বাড়তে পারে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৮
শুভ সময়: বিকাল ৪টা ৩৫ থেকে রাত ৭টা ২০

আজকের তুলা রাশিফল: শিক্ষার্থীদের দিনটি ভালো কাটবে
শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। যারা উচ্চ শিক্ষা লাভের চেষ্টা করছেন, তারা সাফল্য পেতে পারেন। আপনি আপনার পছন্দের কলেজে ভর্তি হতে পারেন। কর্মক্ষেত্রে সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয়। আজ যে কোনও ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। মাইগ্রেনের সমস্যা থাকলে আজ সাবধানে থাকতে হবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা ৫৫

আজকের বৃশ্চিক রাশিফল: চাকুরিজীবীদের দিনটি ভালো কাটবে
আজ কাউকে খুব বেশি বিশ্বাস করা এড়িয়ে চলুন। আপনি যদি পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন এবং বিনিয়োগ করার পরিকল্পনা করছেন, তবে বড়দের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নিন। চাকুরিজীবীদের জন্য দিনটি ভাল। আপনি আপনার সমস্ত প্রচেষ্টায় সফল হবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

আজকের ধনু রাশিফল: ব্যবসায়ীদের আর্থিক সমস্যার সমাধান হবে
আজ দিনের শুরুটা খুব ভালো হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের কারণে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের মন জয় করতে পারবেন। বস আপনার কাজ দেখে খুশি হবেন। ব্যবসায়ীদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। আজ আর্থিক অবস্থা ভালো থাকবে। পরিবারে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

আজকের মকর রাশিফল: স্বাস্থ্য ভালো থাকবে না
অবিবাহিতদের জন্য আজ ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে। আর্থিক ক্ষেত্রে দিনটি ভালো। আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সহায়তায় আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ ফল পেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে সময়টি ভালো নয়। চোখের সমস্যা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৯টা ১৫

আজকের কুম্ভ রাশিফল: পরিবারে কোনও সমস্যা হতে পারে
কর্মক্ষেত্রে দিনটি খুব ভালো কাটবে। ব্যবসায়ীদের সামান্য লাভ হবে। বড় লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারে কোনও সমস্যা হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। লিভারের সমস্যা হতে পারে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১১টা থেকে দুপুর ১টা

আজকের মীন রাশিফল: কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে
আজ অযথা সময় নষ্ট না করে আপনার কাজে মন দিন। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। হাঁপানি রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৯টা ৪০ থেকে দুপুর ১২টা ২৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications