Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল 23 ফেব্রুয়ারি 2023
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারির দৈনিক রাশিফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কাদের পরিশ্রম করতে হবে তা জেনে নিন ১২ রাশির রাশিফলের জ্যোতিষ গণনায়।

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার আটকে থাকা কাজগুলি সম্পন্ন হতে পারে। চাকুরিজীবীরা আজ অফিসে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হবেন। বসের মেজাজ ভালো থাকবে না। ব্যবসায়ীদের আজ ভালো লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৭
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের বৃষ রাশিফল
যে সব শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাঁদেরকে আরও চেষ্টা করতে হবে। ব্যবসায়ীদের আজ কোনও নতুন কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় ক্ষতি হতে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। কাজের চাপ বাড়তে পারে। আর্থিক বিষয়ে একেবারে তাড়াহুড়ো করবেন না। আজ আপনার পেটের রোগ হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা

আজকের মিথুন রাশিফল
ব্যবসায়ীদের সব সমস্যার সমাধান হবে। আজ আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। বেকার জাতকদের কঠোর পরিশ্রম সফল হতে পারে। তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে অতিরিক্ত ব্যয় করবেন না। জীবনসঙ্গীর হচ্ছে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: সকাল ৬টা ২০ থেকে ১১টা ২০

আজকের কর্কট রাশিফল
চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। কাজে বাধা আসতে পারে। আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ৩টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিন। চাকুরিজীবীরা অফিসে ভালো খবর পেতে পারেন। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ২৫

আজকের কন্যা রাশিফল
কন্যা রাশির জাতকদের আজকের দিনটি খুবই ভালো কাটবে। আপনার সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং আজ আপনি বাড়িতে পূজা ও যজ্ঞের আয়োজন করতে পারেন। জীবনসঙ্গীর মেজাজ খুব ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা

আজকের তুলা রাশিফল
আজ আপনি কর্মক্ষেত্রে খুব চাপে থাকবেন। খুব বেশি চাপ নেবেন না, অন্যথায় আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি কাটবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: ভোর ৪টা থেকে ১১টা

আজকের বৃশ্চিক রাশিফল
আজ আপনার আয় বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে। আপনার সমস্ত কাজ সুচারুভাবে সম্পন্ন হবে। ডায়াবেটিস রোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৪টা ৫৫ থেকে রাত ৮টা ২৫

আজকের ধনু রাশিফল
যাঁরা পার্টনারশিপে কোনও কাজ শুরু করতে চলেছেন, আজ তাঁদের পরিকল্পনা এগিয়ে যেতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি ভালো কাটবে। অফিসে বস আপনার কাজের প্রশংসা করবেন। আজ আপনাকে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: সকাল ১০টা ১০ থেকে দুপুর ১২টা ৫৫

আজকের মকর রাশিফল
ব্যবসায়ীদেরকে সরকারি সমস্ত নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় লোকসান হতে পারে। চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি কাটবে। আজ আপনার কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৯
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ১৫

আজকের কুম্ভ রাশিফল
চাকুরিজীবীরা বসের প্রশংসা পাবেন। ব্যবসায়ীদের উন্নতি হবে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি ঋণ পরিশোধে সফল হবেন। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১০টা

আজকের মীন রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভালো কাটবে। কোনও বড় সমস্যার অবসান হবে। চাকুরিজীবীরা অফিসে একসঙ্গে অনেক কাজ করবেন না। কাজে ভুল করলে বস রেগে যেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনাকে ভারী জিনিস না তোলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা থেকে রাত ৯টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications