Ajker Rashifal 23 December 2022: আজ আপনার ভাগ্যে কী আছে? দেখুন ২৩ ডিসেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal: 23 December 2022

মেষ রাশি

মেষ রাশি

অফিসের পরিবেশ খুব ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২৬

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

বৃষ রাশি

বৃষ রাশি

অফিসে দীর্ঘদিন ধরে আপনার কোনও কাজ পেন্ডিং থাকলে আজই তা শেষ করার চেষ্টা করুন, অন্যথায় বস আপনার উপর রেগে যেতে পারেন। ব্যবসায়ীদের তাড়াহুড়ো করে বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: সকাল ৮টা ৪০ থেকে দুপুর ৩টা

মিথুন রাশি

মিথুন রাশি

সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। পদোন্নতি হতে পারে, পাশাপাশি আয়ও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের হাতে ভাল সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ ঘরের পরিবেশ ঠিক থাকবে না। বাড়ির কোনও সদস্যের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা ৪০

কর্কট রাশি

কর্কট রাশি

শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। আপনি যদি আপনার বর্তমান চাকরিতে সন্তুষ্ট না হন, তবে নতুন চাকরি খোঁজা শুরু করার জন্য সময়টি অনুকূল। আপনি ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের নতুন কোনও কাজ শুরু করার আগে ভালো ভাবে চিন্তা করা উচিত। আর্থিক সমস্যায় পড়বেন। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আজ আপনি বাড়ির কারুর কাছ থেকে উপহারও পেতে পারেন। স্বাস্থ্য দুর্বল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ২১

শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ২৫

সিংহ রাশি

সিংহ রাশি

আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে আজ বড় ব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ অফিসে বসের কাছ থেকে কিছু ভালো পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের মোটামুটি লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

কন্যা রাশি

কন্যা রাশি

আদালতের মামলায় সাফল্য পেতে পারেন। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে কাজের চাপ কম হবে। আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন। ব্যবসায়ীরা বড় আর্থিক লেনদেনের সুযোগ পাবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, আজ তাদের ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় নীল

শুভ সংখ্যা: ২৮

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

তুলা রাশি

তুলা রাশি

ব্যবসায় বৃদ্ধি হবে। চাকুরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা ও একতা থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৮

শুভ সময়: ভোর ৪টা ৩০ থেকে দুপুর ৩টা ৩০

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভালো কাটবে। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে। অর্থের অভাবে আপনার কোনও কাজ যদি আটকে ছিল, তবে আজ তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। ব্যবসায়ীদের আজ খুব পরিশ্রম করতে হবে, তবে আজ তারা আশানুরূপ ফলাফল পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা ২০

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। ব্যবসায়ীরা তাদের সব সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: ভোর ৪টা ৪৫ থেকে দুপুর ১২টা ৩৫

মকর রাশি

মকর রাশি

কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা তাদের পার্টনারের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ২৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

আজ আপনার কাছের কারুর সঙ্গে বিবাদ হতে পারে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে। আজ আপনি আর্থিক সংকটে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি কাটবে। চাকুরিজীবীরা তাদের কোনও কাজ অসম্পূর্ণ রাখবেন না, পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ অনুসরণ করুন। ব্যবসায়ীদের আজ দীর্ঘ যাত্রা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা ১৫

মীন রাশি

মীন রাশি

ঘরের পরিবেশ ভালো থাকবে। আজ আপনি বন্ধু এবং পরিবারের সঙ্গে খুব আনন্দে সময় কাটাবেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ঠিক রাখতে, আপনাকে প্রতিদিন ব্যায়াম এবং মেডিটেশন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ২২

শুভ সময়: সকাল ৭টা থেকে দুপুর ১টা ২০

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, December 23, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion