Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কার ভাগ্যে কী আছে আজ? দৈনিক রাশিফল 23 অগস্ট 2023
Ajker Rashifal: বুধবার, ২৩ অগস্ট কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজকের দিনটি খুব ভাল যাবে। আর্থিক অবস্থার উন্নত হতে পারে। আজ আপনি বিনিয়োগের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পিতা-মাতার স্নেহ ও সহযোগিতা পাবেন। দীর্ঘ যাত্রার যোগ রয়েছে।
শুভ রং: হলুদ
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
আজকের বৃষ রাশিফল
আজ আপনি নিজের জন্য সময় পাবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে, তবে আপনাকে অযথা ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে অন্যের কাজে হস্তক্ষেপ করবেন না। নিজের কাজে মনোযোগ দিলেই ভাল। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সকাল ৮টা ১০ থেকে ১১টা ৩০
আজকের মিথুন রাশিফল
আজ আপনাকে বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি বড় সমস্যায় পড়তে পারেন। খুব সাবধানে কথাবার্তা বলুন। চাকরি হোক বা ব্যবসা, আজকের দিনটি ভাল যাবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা
আজকের কর্কট রাশিফল
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা ও একতা দেখা যাবে। অবিবাহিত জাতকদের বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। ব্যয়ের কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যের পরামর্শে কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। কর্মক্ষেত্রে দিনটি মোটামুটি যাবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৯
শুভ সময়: দুপুর ৩টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা
আজকের সিংহ রাশিফল
আজকের দিনটি এই রাশির শিক্ষার্থীদের ভাল যাবে না। শিক্ষা ক্ষেত্রে বড় বাধা আসতে পারে। বিশেষ করে আপনি যদি উচ্চ শিক্ষা সংক্রান্ত কোনও প্রচেষ্টা করছেন, তাহলে আজ আপনি হতাশ হবেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। অফিসে আপনাকে নতুন কোনও কাজের দায়িত্ব দেওয়া হতে পারে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা
আজকের কন্যা রাশিফল
ব্যবসায় ভাল লাভ হবে। কোনও আটকে থাকা ডিল আজ ফাইনাল হবে। বড়সড় অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করতে চান, তবে ভাল সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। আজকের দিনটি বাড়ির সদস্যদের সঙ্গে খুব ভাল কাটবে।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৬টা ১৫ থেকে ৯টা ৫০
আজকের তুলা রাশিফল
আজ আপনার কাজে বাধা আসবে। এমন পরিস্থিতিতে আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল যাবে। তবে অতিরিক্ত খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে রাত ৮টা ৩০
আজকের বৃশ্চিক রাশিফল
যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ সুখবর পেতে পারেন। আপনার কঠোর পরিশ্রম সফল হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনার প্রিয়জন খুব ভাল মেজাজে থাকবেন। আর্থিক দিক দিয়ে দিনটি মোটামুটি যাবে। আজ আপনি বিশ্রাম করার সময় পাবেন। যে কারণে আপনি খুব ফ্রেশ ফিল করবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৮টা থেকে ১১টা ২০
আজকের ধনু রাশিফল
বাড়িতে কোনও নিকটাত্মীয়ের আগমনের কারণে বাড়ির পরিবেশ খুব মনোরম হবে। প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি ভাল কাটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন বা সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা ১৫
আজকের মকর রাশিফল
অফিসে আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করার চেষ্টা করুন। আগামীকাল পর্যন্ত কোনও কাজ ফেলে না রাখলেই ভাল। ব্যবসায়ীরা নতুন ডিল করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল যাবে। অর্থ লাভ হতে পারে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৫৫
আজকের কুম্ভ রাশিফল
লভ লাইফে সমস্যা দেখা দেবে। আজ আপনি মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আর্থিক ক্ষতি সম্ভব। টাকা সংক্রান্ত কোনও কাজ না করাই ভাল। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আজ কাজের চাপ বাড়তে পারে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫
আজকের মীন রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ ভাল লাভ হবে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: ভোর ৪টা ২০ থেকে সকাল ৭টা ২৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
