Ajker Rashifal : আজ আপনার জীবনে কী ঘটবে? জানতে দেখুন ২৩ অগস্টের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 23 August 2022

মেষ রাশি

মেষ রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আর্থিক সমস্যার সমাধান হবে এবং অর্থ প্রাপ্তি হতে পারে। আপনার আটকে থাকা কাজ কোনও বাধা ছাড়াই আজ সম্পন্ন হবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, আজ তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আপনি পিতা-মাতার ভালবাসা এবং সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ঠিক রাখতে হলে, বাসি খাবার খাওয়া বন্ধ করুন।

শুভ রং: হলুদ

শুভ সংখ্যা: ২

শুভ সময়: সকাল ৮টা থেকে বিকেল ৫টা

বৃষ রাশি

বৃষ রাশি

দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে। চাকুরিজীবীদের উচ্চপদস্থ আধিকারিকদের কথা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় তাদেরই ক্ষতি হবে। ব্যবসায়ীদের আজ কোনও বড় আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ১০

শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি

মিথুন রাশি

পার্টনারশিপে ব্যবসা করছেন যাঁরা, তাঁদের আজ ভাল লাভ হতে পারে। ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের সমস্ত কাজ সময়মতো শেষ হতে পারে। পারিবারিক পরিস্থিতি খুব ভাল থাকবে না। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্যের অবনতির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। আজ ডাক্তার এবং ওষুধের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৭

শুভ সময়: সকাল ৫টা ১০ থেকে দুপুর ২টা

কর্কট রাশি

কর্কট রাশি

ব্যবসায়ীদের আজকের দিনটি ভালই কাটবে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি স্বাভাবিকের চেয়ে ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: লাল

শুভ সংখ্যা: ২৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা

সিংহ রাশি

সিংহ রাশি

ব্যবসায়ীরা আজ সাফল্য পেতে পারেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন, তবে তাদের পরিশ্রম বৃথা যাবে না। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। বাড়ির পরিবেশের উন্নতি হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১৯

শুভ সময়: সকাল ৯টা ৪৫ থেকে দুপুর ৩টা

কন্যা রাশি

কন্যা রাশি

আজকের দিনটি কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভাল কাটবে। অনেক দিন পর আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন। আজ আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বেড়াতেও যেতে পারেন। জীবনসঙ্গী আজ খুব ভাল মুডে থাকবেন। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে উপহারও পেতে পারেন। ব্যবসায়ীরা তাঁদের প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা দূর হবে এবং আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারবেন। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: বাদামী

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা

তুলা রাশি

তুলা রাশি

বাড়ির সদস্যদের সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আপনার প্রিয়জনের সাপোর্ট পাবেন। চাকুরিজীবীদের সম্মান বাড়তে পারে। ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। বুঝেশুনে খরচ করলে ভাল। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আজ খরচ বাড়তে পারে। ভেবেচিন্তে খরচ না করলে আর্থিক সংকটে পড়তে পারেন। চাকুরিজীবীরা কাজে মনোযোগ দিন। আজ আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৫

শুভ সময়: সন্ধ্যা ৬টা।৪৫ থেকে রাত ৮টা

ধনু রাশি

ধনু রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। আপনি আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন করতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও আপনার কাজ নিয়ে খুব সন্তুষ্ট হবেন। ছোটো ব্যবসায়ীদের আজ খুব সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে। আজ কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আজ আপনি অসহায়দের সাহায্যও করবেন।

শুভ রং: আকাশী

শুভ সংখ্যা: ১৬

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা

মকর রাশি

মকর রাশি

চাকুরিজীবীরা আজ তাঁদের কঠোর পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। অফিসে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পদোন্নতি হতে পারে। ব্যবসায়ীদের আজ ভাল আর্থিক লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ২৩

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৮টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে পরামর্শ দেওয়া হচ্ছে। টিভি ও মোবাইল থেকে দূরে থাকুন। চাকরি হোক বা ব্যবসা, আজ আপনার প্রত্যাশিত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ ভাল থাকবে। বাবা-মা আপনার উপর খুব খুশি হবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। হার্টের রোগীদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: ভোর ৪টা থেকে দুপুর ২টা ৩০

মীন রাশি

মীন রাশি

সরকারী চাকুরিজীবীরা আজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের আজ বড় লাভ হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটবে। আজ আপনাকে ভারী জিনিস না তোলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিপদ ঘটে যেতে পারে।

শুভ রং: গাঢ় লাল

শুভ সংখ্যা: ৩০

শুভ সময়: বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Tuesday, August 23, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion