Ajker Rashifal 22 September 2022 : আজকের দিনটি আপনার কেমন কাটবে? দেখুন ২২ সেপ্টেম্বরের রাশিফল

দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবে। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

Ajker Rashifal : 22 September 2022

মেষ রাশি

মেষ রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসে আপনার অবস্থান শক্তিশালী হবে। ব্যবসায়ীদের আজ কোনও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। পরিবারের সদস্যদের থেকে মানসিক সাপোর্ট পাবেন। আর্থিক বিষয়ে খুব বেশি তাড়াহুড়ো করবেন না, অন্যথায় ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ঠিক রাখতে, ভাজাভুজি ও মশলাদার খাবার এড়িয়ে চলুন।

শুভ রং: গাঢ় হলুদ

শুভ সংখ্যা: ৩১

শুভ সময়: সকাল ৮টা ১৫ থেকে সন্ধ্যা ৬টা

বৃষ রাশি

বৃষ রাশি

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আপনার আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি একটু অসন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা আজ ভাল লাভ করবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: সাদা

শুভ সংখ্যা: ৯

শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা

মিথুন রাশি

মিথুন রাশি

শিক্ষার্থীদের আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। আপনি খুব ক্লান্ত বোধ করতে পারেন। ব্যবসায়ীদের কাজে বাধা আসতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। আজ আপনি খুব দুর্বল বোধ করবেন। খাওয়াদাওয়ার প্রতি খেয়াল রাখার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম নিন।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ১২

শুভ সময়: ভোর ৪টা ১৫ থেকে বিকেল ৫টা

কর্কট রাশি

কর্কট রাশি

দাম্পত্য জীবনের পরিস্থিতি অনুকূল থাকবে। চাকুরিজীবীদের দিনটি স্বাভাবিক কাটবে। ব্যবসায়ীদের ভাল লাভ হতে পারে। অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া আপনার কোনও কাজ, আজ সম্পন্ন হবে। পেটের সমস্যা বাড়তে পারে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ৩৫

শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে সন্ধ্যা ৬টা

সিংহ রাশি

সিংহ রাশি

চাকুরিজীবীদের আরও পরিশ্রম করতে হবে। সমস্ত কাজ খুব সাবধানে করুন। ব্যবসায়ীদের আজ ভাল লাভ হতে পারে। পারিবারিক জীবনের পরিস্থিতি স্বাভাবিক হবে। আজ আপনি মাথাব্যথায় ভুগতে পারেন।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ২০

শুভ সময়: সকাল ৮টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা

কন্যা রাশি

কন্যা রাশি

আপনি আজ কোনও বড় উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন এবং মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন। প্রিয়জনের থেকে মানসিক সাপোর্ট পাওয়ার কারণে আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। যারা সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করেছেন, অফিসে তারা তাদের ভাল পারফরম্যান্সের জন্য প্রচুর প্রশংসা পাবেন। বস খুব সন্তুষ্ট হবেন। ব্যবসায়ীরা বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। আপনি যদি আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন, তবে শীঘ্রই আপনি ভাল সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: গাঢ় সবুজ

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০

তুলা রাশি

তুলা রাশি

চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

শুভ রং: ক্রিম

শুভ সংখ্যা: ১৮

শুভ সময়: দুপুর ৩টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আপনি আজ মানসিকভাবে খুব দুর্বল বোধ করবেন। চাকুরিজীবীরা আজ পদোন্নতির চিঠি পেতে পারেন। পার্টনারশিপে ব্যবসা করা ব্যক্তিদের সব সমস্যা দূর হবে। পার্টনারেরর সঙ্গে আপনার সম্পর্কও উন্নত হতে পারে। আর্থিক অবস্থা শক্তিশালী হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ আজ সম্পন্ন হবে।

শুভ রং: কমলা

শুভ সংখ্যা: ৪

শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা

ধনু রাশি

ধনু রাশি

ব্যবসায়ীরা যদি আজ বিনিয়োগ করেন, তবে ভবিষ্যতে সঠিক ফলাফল পেতে পারেন। চাকুরিজীবীরা অফিসের কাজে মনোযোগ দিন। বিবাহিত জীবনের পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে।

শুভ রং: বেগুনি

শুভ সংখ্যা: ৩৭

শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে সকাল ১০টা

মকর রাশি

মকর রাশি

শিক্ষার্থীদের পড়ালেখায় যদি কোনও বাধা থাকে, তাহলে আজ শিক্ষক ও গুরুজনদের সহায়তায় সকল সমস্যার সমাধান হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য মোটামুটি থাকবে।

শুভ রং: নীল

শুভ সংখ্যা: ৭

শুভ সময়: দুপুর ২টা থেকে রাত ৯টা

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে, আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার অনিয়ন্ত্রিত রাগের কারণে আজ আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের আজ মোটামুটি লাভ হবে। আপনি একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতে আপনার জন্য খুব উপকারি হবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল হবে।

শুভ রং: সবুজ

শুভ সংখ্যা: ১১

শুভ সময়: বিকেল ৪টা ৪০ থেকে রাত ১০টা ০৫

মীন রাশি

মীন রাশি

খরচ বাড়তে পারে। আপনাকে আপনার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আপনার উপর ঋণের বোঝা বাড়তে পারে। পারিবারিক জীবনে অশান্তি চলবে। পরিবারের কারুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। অফিসে কাজের চাপ বাড়তে পারে। তবে আপনি আপনার সমস্ত কাজ সময়মতো শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।

শুভ রং: গোলাপী

শুভ সংখ্যা: ১৩

ভাগ্যবান সময়: ভোর ৪টা থেকে দুপুর ১২টা ৪৫

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, September 22, 2022, 5:00 [IST]
X
Desktop Bottom Promotion