Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: মহাষ্টমীর সারা দিন কেমন কাটবে আপনার? দৈনিক রাশিফল 22 অক্টোবর 2023
Ajker Rashifal, 22 October 2023: রবিবার, ২২ অক্টোবর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। ব্যয় বৃদ্ধি হতে পারে। আজ আপনাকে ঋণ নিতে হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আপনার বিবাদের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি যাই হোক না কেন, আপনাকে সঠিক আচরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। বাড়ির বড়দের সহযোগিতা পাবেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৫
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা
আজকের বৃষ রাশিফল
দাম্পত্য জীবনে সব সমস্যার অবসান হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি সম্প্রতি নতুন চাকরিতে যোগদান করেন, তবে আজ আপনি আপনার প্রতিভা প্রদর্শনের দুর্দান্ত সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা বড় বিনিয়োগের সুযোগ পাবেন। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। অর্থ লাভ হবে। আজ আপনি অর্থ সংক্রান্ত কোনও অমীমাংসিত কাজও শেষ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সময়: ভোর ৪টে ১৫ থেকে ৭টা ১৫
আজকের মিথুন রাশিফল
লভ লাইফ ভালো যাবে না। এই রাশির বিবাহিত জাতকদেরও আজকের দিনটি ভালো যাবে না।জীবনসঙ্গীর খারাপ ব্যবহারে আপনি কষ্ট পেতে পারেন। আজ আপনি মানসিকভাবেও ভালো বোধ করবেন না। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীরা খুব ব্যস্ত থাকবেন। যদি কোনও নতুন প্রকল্পে কাজ শুরু করতে চলেছেন, তবে আজ কোনও সুখবর পাবেন। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ১২টা ১০ থেকে দুপুর ৩টা ৩০
আজকের কর্কট রাশিফল
প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে আজ আপনি সমস্যায় পড়তে পারেন। বস কোনও কড়া পদক্ষেপ নিতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের আজ কোনও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগের আগে ভালো ভাবে ভাবনা-চিন্তা করুন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আজ আপনার প্রিয়জন খুব রোমান্টিক মেজাজে থাকবেন। আপনার স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: দুপুর ২টা ৩০ থেকে বিকেল ৪টে
আজকের সিংহ রাশিফল
পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় ভালো থাকবে। পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটবে। আপনি অভিভাবকদের কাছ থেকে গাইডেন্স পাবেন। বাড়িতে কোনও বিবাহযোগ্য সদস্য থাকলে, তাঁর বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তবে অর্থ সংক্রান্ত সিদ্ধান্তগুলি খুব ভেবেচিন্তে নিন। কর্মক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে। চাকরি পরিবর্তনের জন্য এটি উপযুক্ত সময়। ফাইনান্সে কর্মরত ব্যক্তিদের আজ খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের কন্যা রাশিফল
নতুন বাড়ি, গাড়ি কেনার পরিকল্পনা আজ এগিয়ে যাবে। বাড়ির পরিবেশ ভালো থাকবে। আজ আপনি আপনার ভাই-বোনদের সঙ্গে খুব আনন্দ করবেন। অফিসে আপনার এনার্জি দেখে বস খুশি হবেন। সরকারী চাকুরিজীবীদের পছন্দের জায়গায় বদলি হতে পারে। ব্যবসায় ভালো লাভ হবে। আপনি কম পরিশ্রমে দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন। আজ আপনার কিছু বন্ধু হঠাৎ আপনার বাড়িতে আসবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের তুলা রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে। আয় বৃদ্ধির প্রচেষ্টায় আপনি সাফল্য পেতে পারেন। তবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে। আজ আপনি সময়ের আগে সমস্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। ব্যবসায় লাভ হবে। পারিবারিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সকাল ৫টা ১৫ থেকে ৬টা ৫০
আজকের বৃশ্চিক রাশিফল
কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো যাবে না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সঠিক সময় এলে আপনি অবশ্যই আপনার পরিশ্রমের ফল পাবেন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। আজ আপনি বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: সকাল ৯টা ৫০ থেকে দুপুর ২টা ৫০
আজকের ধনু রাশিফল
ব্যবসায়ীরা আজ প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। চাকুরিজীবীরা যদি আয় বাড়াতে চান, তবে এই বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার জন্য আজকের দিনটি ভালো। অর্থ নিয়ে জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। লভ লাইফ ভালো কাটবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ৬
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৯টা
আজকের মকর রাশিফল
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের মোটামুটি লাভ হবে। আপনি আপনার পার্টনারের কাছ থেকে তেমন সাপোর্ট পাবেন না। চাকুরিজীবীদের অফিসে সহকর্মীদের সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা ঠিক থাকবে। সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা আজ ভালো অফার পেতে পারেন। বাড়ির পরিবেশে পরিবর্তন আসবে। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে সন্ধ্যা ৭টা ৩০
আজকের কুম্ভ রাশিফল
আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে ভালো ভাবে ভাবনা-চিন্তা না করে কোনও আর্থিক লেনদেন করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অফিসে আজকের দিনটি তেমন ভালো যাবে না। ব্যবসায়ীদের আজকের দিনটি মোটামুটি যাবে। আজ আপনি পেটের রোগে ভুগতে পারেন।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সকাল ১০টা ২০ থেকে বেলা ১২টা
আজকের মীন রাশিফল
লভ লাইফ ভালো যাবে না। এই রাশির বিবাহিতদেরও আজকের দিনটি ভালো যাবে না। মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আজ আপনি আপনার কাছের কাউকে আর্থিকভাবে সাহায্য করবেন। আপনাকে অফিসে একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হবে। আপনি যদি আপনার সেরা পারফরম্যান্স দেন, তাহলে শীঘ্রই আপনি উচ্চ পদ পাবেন। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৩০ থেকে রাত ৮টা ৩০
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
