Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: আজ আপনার জীবনে কী ঘটবে? দৈনিক রাশিফল 22 নভেম্বর 2023
Ajker Rashifal, 22 November 2023: বুধবার, ২২ নভেম্বর কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
আজ আপনার কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীরা ভালো ফলাফল পাবেন। আজ আপনাকে কাজের জন্য যাত্রা করতে হতে পারে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে আপনার পরিশ্রম বৃথা যাবে না। আর্থিক লাভ হতে পারে।
পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে না। আজ বাড়িতে তর্ক হতে পারে। তবে শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনার কথাবার্তা ঠিক রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: সবুজ
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৯টা
আজকের বৃষ রাশিফল
আজকের দিনটি ভালো যাবে। আপনার কোনও বড় সমস্যার সমাধান হবে। আর্থিক দিক দিয়ে দিনটি ভালো যাবে। ব্যবসায় উন্নতি হবে। অর্থ সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আজকের দিনটি উপযুক্ত। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। অফিসে আপনার বসের সহযোগিতা পাবেন। চোখের সমস্যায় ভুগবেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ৩৬
শুভ সময়: বিকেল ৪টে থেকে রাত ৮টা
আজকের মিথুন রাশিফল
লভ লাইফ ভালো যাবে। আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। লং ড্রাইভে যেতে পারেন। অনেক দিন পর একে অপরের সঙ্গে এমন ভালো সময় কাটাবেন। এই রাশির বিবাহিতদের জাতকদের আজকের দিনটি ভালো যাবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অফিসে সহকর্মীদের সঙ্গে গসিপ করবেন না। আজ বস আপনার উপর নজর রাখবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: সন্ধ্যা ৬টা ২০ থেকে রাত ৮টা ২০
আজকের কর্কট রাশিফল
ব্যবসায়ীদের খুব সাবধানে কথাবার্তা বলার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বিপদে পড়তে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি খুব ভালো যাবে। আজ আপনার ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। আজ আপনার স্বাস্থ্য দুর্বল থাকবে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টে ৫৫ থেকে সকাল ৯টা ৩০
আজকের সিংহ রাশিফল
ব্যবসায়ীদের কোনও ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় বড় ধরনের ক্ষতি হতে পারে। চাকুরিজীবীদের অফিসের সমস্ত কাজ দ্রুত শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একটুও অবহেলা করলেই খারাপ ফল ভোগ করতে হতে পারে। এই রাশির ছাত্রছাত্রীরা শিক্ষা সংক্রান্ত ভালো খবর পেতে পারেন। বিশেষ করে যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজ তাঁরা ভালো ফল পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। ডায়াবেটিস রোগীরা নিজেদের খাদ্যাভ্যাসের দিকে খেয়াল রাখুন।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বিকেল ৪টে ৩০ থেকে রাত ৮টা ৪৫
আজকের কন্যা রাশিফল
ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি খুব ভালো যাবে। বেসরকারি হোক বা সরকারি চাকরি, আজ আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। ছোটো ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে। যদি নতুন কোনও কাজ শুরু করতে চান, তবে আপনি সাফল্য পেতে পারেন। আজ আপনার খরচ বাড়বে। বাড়ির মেরামতের জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৪৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের তুলা রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। মা-বাবার স্বাস্থ্যের উন্নতি হবে। অফিসের কাজে বাধা আসবে। ব্যবসায়ীদের কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃশ্চিক রাশিফল
অফিসে বস আপনার প্রতি খুব মুগ্ধ হবেন। আজ আপনাকে কোনও কাজের দায়িত্ব দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা ভালো সুযোগ পাবেন। আজ আপনি আপনার এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করার সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আয়ের নতুন উৎস পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: সকাল ১০টা ৫০ থেকে বিকেল ৪টে ২০
আজকের ধনু রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো যাবে না। প্রতিদিন দেরিতে অফিসে পৌঁছানোর অভ্যাসের কারণে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। বস আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। ব্যবসায়ীদের আজ কঠোর পরিশ্রম করতে হতে পারে। কাজে বাধা আসবে। বাড়ির পরিবেশ স্বাভাবিক থাকবে। ব্যস্ততার কারণে আপনি আজ আপনার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন না। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১৬
শুভ সময়: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের মকর রাশিফল
অফিসের পরিবেশ ঠিক থাকবে। আজ বসও খুব ভালো মেজাজে থাকবেন। যদি সম্প্রতি নতুন কোনও চাকরিতে যোগদান করে থাকেন, তবে আজ আপনি আপনার প্রতিভা প্রদর্শনের ভালো সুযোগ পাবেন। খুচরা ব্যবসায়ীদের ভালো লাভ হবে। সন্তানের ভবিষ্যত সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। আজ আপনি ভবিষ্যতের সংক্রান্ত কোনও পরিকল্পনাও করতে পারেন। স্বাস্থ্য মোটামুটি থাকবে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: সন্ধ্যা ৬টা ৪৫ থেকে রাত ৮টা
আজকের কুম্ভ রাশিফল
স্বাস্থ্য ভালো থাকবে না। অফিসে নিজের উপর অতিরিক্ত কাজের চাপ দেবেন না। ব্যবসায়ীদের আজকের দিনটি স্বাভাবিক যাবে। আজ খরচ বাড়তে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ৩৫
শুভ সময়: সকাল ৭টা ১৫ থেকে দুপুর ২টো
আজকের মীন রাশিফল
শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের আজ ভালো লাভ হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। যে কারণে অতিথিদের আসা-যাওয়া চলতেই থাকবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ৩০
শুভ সময়: দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications
