Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল 22 মে 2023
সোমবার, ২২ মে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে, কারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আর কারা সমস্যায় পড়বেন, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আজকের রাশিফল।
দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।

আজকের মেষ রাশিফল
লভ লাইফে কোনও কারণে ঝামেলা হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আজ আপনি নিজের জন্য মূল্যবান কিছু কিনতে পারেন। কর্মক্ষেত্রে খুব ব্যস্ত থাকবেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফলাফল পেতে পারেন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনি অসুস্থ হতে পারেন।
শুভ রং: গাঢ় সবুজ
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৭টা থেকে ১১টা
আজকের বৃষ রাশিফল
জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব ভাল কাটবে। অফিসে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনাকে গুরুত্বপূর্ণ কোনও কাজ অর্পণ করতে পারেন। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। আইনি বিষয়ে অবহেলা করবেন না। আর্থিক অবস্থা ভালো থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১০
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা
আজকের মিথুন রাশিফল
সম্পত্তি সংক্রান্ত বিষয় আদালতে চলমান থাকলে, তার সিদ্ধান্ত আপনার পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। ব্যবসায়ীদের আজকের দিনটি খুব ভাল কাটবে। অল্প পরিশ্রমে বড় সাফল্য পেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: পীচ
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের কর্কট রাশিফল
আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব ভাল কাটবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। আপনি ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। অফিসের পরিবেশ খুব ভাল থাকবে। বসের কাছ থেকে কিছু ভাল পরামর্শ পেতে পারেন। ব্যবসায়ীদের কাছে নতুন ব্যবসার প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। আপনি যদি বিদেশে আপনার ব্যবসা প্রসারিত করার পরিকল্পনা করছেন, তবে শীঘ্রই ভাল সুযোগ পাবেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: আকাশী নীল
শুভ সংখ্যা: ৭
শুভ সময়: বিকেল ৫টা থেকে রাত ৮টা
আজকের সিংহ রাশিফল
আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন। আজ আপনার বাড়িতে অতিথি আসতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে। আপনি শারীরিক ও মানসিকভাবে বেশ ভাল বোধ করবেন।
শুভ রং: গোলাপী
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: সকাল ৭টা ২০ থেকে ১০টা ৫০
আজকের কন্যা রাশিফল
ঘরের পরিবেশ ভাল থাকবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। অফিসে ধীর গতিতে কাজ করলে সমস্যায় পড়বেন। আজ যদি আপনার কোনও কাজ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে বস খুব রেগে যেতে পারেন। ব্যবসায় মোটামুটি লাভ হবে। যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, তারা নিজেদের খাওয়াদাওয়ার যত্ন নিন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা
আজকের তুলা রাশিফল
আজ আপনার ঘনিষ্ঠ কারুর সঙ্গে ঝগড়া হতে পারে। আপনাকে আপনার কথাবার্তা ঠিক রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। রাগের মাথায় খারাপ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন, না হলে ঝামেলা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভাল যাবে। আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফল পাবেন। ব্যয় বৃদ্ধি হতে পারে। নিজের শরীরের যত্ন নিন।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ১৪
শুভ সময়: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা
আজকের বৃশ্চিক রাশিফল
ব্যবসায়ীদের সব কাজ সম্পন্ন হতে পারে। তবে আজ আপনার অনেক টাকা খরচ হতে পারে। চাকুরিজীবীদের তাড়াহুড়ো না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আজ যদি আপনি কাজে কোনও ভুল করেন, তবে আপনাকে দেওয়া দায়িত্ব আপনার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হতে পারে। ঘরের পরিবেশ ভাল থাকবে। পিতা-মাতার স্নেহ ও সাপোর্ট পাবেন। আপনি ইনফেকশন বা অ্যালার্জিতে ভুগতে পারেন।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: দুপুর ২টা ৫০ থেকে সন্ধ্যা ৬টা ০৫
আজকের ধনু রাশিফল
আজকের দিনটি খুব ভাল কাটবে। আপনি আপনার কাজে মনোনিবেশ করতে পারবেন। নিজের জন্যও সময় পাবেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আপনার আয় বাড়তে পারে। তবে অযথা ব্যয় করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ আপনারা ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। নিজেকে সুস্থ রাখতে হলে ক্রমবর্ধমান ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
শুভ রং: বাদামী
শুভ সংখ্যা: ২
শুভ সময়: সকাল ৮টা ৫৫ থেকে ১১টা ২০
আজকের মকর রাশিফল
দাম্পত্য জীবনে ঝামেলা বাড়তে পারে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি মোটামুটি কাটবে। অফিসে কাজের চাপ বেশি থাকবে। আজ ব্যবসায়ীদের দীর্ঘ যাত্রা করতে হবে। আপনি অসুস্থ হতে পারেন।
শুভ রং: মেরুন
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৪টা ৩৫ থেকে সন্ধ্যা ৭টা
আজকের কুম্ভ রাশিফল
শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিন। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভাল হবে। জীবনসঙ্গীর আচরণে পরিবর্তন আসতে পারে। সুস্থ-সবল থাকতে হলে, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময়মতো খাওয়াদাওয়া করুন।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ১১
শুভ সময়: সকাল ৬টা ২৫ থেকে ১০টা ১০
আজকের মীন রাশিফল
বাড়ির পরিবেশ ভাল থাকবে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। চাকুরিজীবীরা অফিসে নিজেদের আচরণ সংযত রাখুন। বেশি হাসি-ঠাট্টা করা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের অন্ধভাবে কাউকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সমস্যা হতে পারে।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২০
শুভ সময়: বিকেল ৪টা থেকে রাত ৮টা ৪৫
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications