Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Ajker Rashifal : কেমন কাটবে আজকের দিন? পড়ুন ২২ মে-র রাশিফল
আজ আপনার জীবনে কী ঘটতে চলেছে, তা জানতে আজকের রাশিফলটি পড়ুন। এখানে আপনি আপনার কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক দিক এবং স্বাস্থ্য সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। তাহলে দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।


মেষ রাশি
অফিসের পরিবেশ আজ ভাল থাকবে না। বসের মেজাজ খুব খারাপ থাকবে। ব্যবসায়ীদের দিনের শুরুটা খুব ভাল হবে। ব্যবসায় উন্নতি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত থাকবে। আপনি আপনার পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটবে। আপনার সঞ্চিত পুঁজি বাড়তে পারে। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
শুভ রং: গাঢ় হলুদ
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: দুপুর ১টা থেকে বিকেল ৫টা

বৃষ রাশি
অফিসে কিছু ভাল খবর পেয়ে মন খুব খুশি হবে। বস আপনার কাজের প্রশংসা করবেন এবং আপনি নতুন দায়িত্বও পেতে পারেন। ব্যবসায়ীদের আজকের দিনটি ভাল কাটবে না। আর্থিক ক্ষতি হতে পারে। আজ তাড়াহুড়ো করে কোনও কাজ না করাই ভাল। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। গুরুজনদের আশীর্বাদ পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। অর্থের অভাবে আপনার আটকে থাকা কাজও আজ সম্পন্ন হবে। আপনাকে আপনার চোখের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
শুভ রং: কমলা
শুভ সংখ্যা: ১২
শুভ সময়: বেলা ১২টা থেকে দুপুর ৩টা

মিথুন রাশি
যাঁরা প্রপার্টি সম্পর্কিত কাজ করেন, তাঁদের জন্য আজকের দিনটি খুব লাভজনক হতে পারে। আর্থিক লাভ হবে। চাকুরিজীবীরা আজ খুব ব্যস্ত থাকবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ৯টা থেকে ১১টা

কর্কট রাশি
চাকুরিজীবীদের অফিসে খুব কঠোর পরিশ্রম করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি খুব ক্লান্ত বোধ করেন, তবে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম করতে হবে, অন্যথায় ক্রমবর্ধমান ক্লান্তির কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
শুভ রং: আকাশী
শুভ সংখ্যা: ২৮
শুভ সময়: সকাল ১০টা থেকে দুপুর ২টা

সিংহ রাশি
ব্যবসায়ীদের সামনে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। আপনার উপর ঋণের চাপ বাড়তে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁরা খুব সতর্ক থাকুন। চাকুরিজীবীদের আজকের দিনটি স্বাভাবিক কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনি প্রতিকূল সময়ে তাঁর সাপোর্ট পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
শুভ রং: গাঢ় নীল
শুভ সংখ্যা: ৫
শুভ সময়: দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ২০

কন্যা রাশি
বাড়ির মূল্যবান জিনিসগুলি যত্নে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সেগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রা করার সময় আপনাকে আরও সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি ভাল কাটতে পারে। ব্যবসায়ীরা আজ বড় চুক্তি করার সুযোগ পেতে পারেন। শীঘ্রই আপনি আপনার ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। অর্থের দিক দিয়ে দিনটি ভাল যাবে। দিনের দ্বিতীয়ার্ধে আপনি কোনও ভাল খবর পেতে পারেন।
শুভ রং: ক্রিম
শুভ সংখ্যা: ২১
শুভ সময়: বেলা ১১টা থেকে দুপুর ২টা

তুলা রাশি
অফিসে বস যদি আপনাকে গুরুত্বপূর্ণ কাজ অর্পণ করে থাকেন, তবে তা সময়মতো সম্পূর্ণ করার চেষ্টা করুন। সহকর্মীদের থেকে খুব বেশি আশা করবেন না, অন্যথায় আপনি হতাশ হবেন। ব্যবসায়ীরা আজ খুব ব্যস্ত থাকবেন। পারিবারিক জীবনের পরিস্থিতি ভাল থাকবে। আজ আপনার গলা ব্যথা হতে পারে।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ২৬
শুভ সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের আজ বড় চুক্তি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীদের কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে, যে কারণে উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার প্রতি খুবই অসন্তুষ্ট হবেন। মায়ের কাছ থেকে মানসিক সাপোর্ট পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে না।
শুভ রং: লাল
শুভ সংখ্যা: ৪১
শুভ সময়: দুপুর ২টা থেকে বিকেল ৫টা ৪৫

ধনু রাশি
আমদানী-রপ্তানি সংক্রান্ত কাজ করেন যাঁরা, তাঁদের জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। আপনি যেমন প্রচুর আর্থিক লাভ করবেন, তেমনি আপনার ব্যবসাও বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ থাকবে। আজ ঘরে নতুন কোনও সদস্যের প্রবেশ হতে পারে। বিবাহিত জীবনে সুখ-শান্তি থাকবে। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন এবং পর্যাপ্ত বিশ্রাম করতে পারবেন।
শুভ রং: বাদামি
শুভ সংখ্যা: ১৫
শুভ সময়: বিকেল ৫টা ২০ থেকে রাত ৯টা

মকর রাশি
আজ পিতা-মাতার কাছ থেকে বিশেষ উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ হতে চলেছে। কাপড়ের ব্যবসায়ীদের লাভ হতে পারে। আপনার হাতে একটি বড় অর্ডার আসার সম্ভাবনা আছে। সোনা-রুপোর ব্যবসায়ীরা প্রত্যাশিত ফলাফল পেতে পারেন। আর্থিক অবস্থা ভাল থাকবে। স্বাস্থ্য ভাল থাকবে।
শুভ রং: নীল
শুভ সংখ্যা: ২৫
শুভ সময়: বিকেল ৪টা ৩০ থেকে সন্ধ্যা ৭টা

কুম্ভ রাশি
চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে এই সময়টি উপযুক্ত। আপনি ভাল অফার পেতে পারেন। ব্যবসায়ীরা যদি কোনও নতুন কাজ শুরু করতে চলেছেন, তাহলে আপনার পথে আসা সমস্ত বাধা দূর হবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। যাঁদের লিভারের সমস্যা আছে, তাঁরা খাওয়াদাওয়ার দিকে খেয়াল রাখুন।
শুভ রং: বেগুনি
শুভ সংখ্যা: ১৮
শুভ সময়: বিকেল ৫টা ৩০ থেকে রাত ৯টা

মীন রাশি
আপনাকে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থের দিক দিয়ে আজকের দিনটি ভাল কাটতে পারে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হবে এবং অর্থ প্রাপ্তিও হবে। চাকুরিজীবীদের অফিসে খুব সক্রিয় থাকতে হবে। অলসতা ত্যাগ করে সমস্ত কাজ দ্রুত শেষ করার চেষ্টা করতে হবে। ব্যবসায়ীদের অর্থের ব্যাপারে কোনওরকম অবহেলা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আজ আপনি হাতে বা পায়ে আঘাত পেতে পারেন। তাড়াহুড়ো করে কোনও কাজ না করাই ভাল।
শুভ রং: সাদা
শুভ সংখ্যা: ৪
শুভ সময়: বেলা ১২টা থেকে রাত ৮টা ৪৫
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications